ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষার্থী নি-হ-ত

ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় অটোরিকশায় ট্রাক্ ধাক্কা দিলে ফারহানা সরকার নামে স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও রোড এলাকার কালিতলায় দুর্ঘটনা ঘটে। নিহত ফারহানা সরকার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। সে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। ফারহানা পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিল।

আহতরা হলেন, সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০), আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫) ও পীরগঞ্জ উপজেলার আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিবগঞ্জ রোড থেকে আসা ট্রাক ঠাকুরগাঁও রোড থেকে আসা অটোরিকশায় ধাক্কা দেয়। ঘটনাস্থলে ফারহানা মারা যায়। আহতদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, হাসপাতালে আনার আগেই ওই ছাত্রীর মৃত্যু হয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের একজনের অবস্থা মুমূর্ষু।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুর রহমান সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের সত্যতা নিশ্চিত করেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.