এইমাত্র পাওয়া

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

ঢাকা: উচ্চ মাধ্যমিক সর্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৫ সালের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ ও ফরম পূরণের তারিখ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ২ মার্চ থেকে শুরু হবে। ২৭ ফেব্রুয়ারির মধ্যে টেস্ট পরীক্ষার ফল প্রকাশ করতে হবে। এসব নির্দেশনা জানিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চিঠি দেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৫ সালে অংশ নেওয়া শিক্ষার্থীদের ফরম পূরণের তারিখ জানায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading