এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষা

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা সর্বজনীন করার চিন্তা

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ প্রাথমিকে পাবলিক পরীক্ষার মতো কোনো পরীক্ষা যাতে চালু করা না হয়, সেই সুপারিশ করার কথা ভাবছে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটি। এ ছাড়া ধাপে ধাপে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষা সর্বজনীন করা এবং এই স্তর পর্যন্ত শিক্ষাকে একই মন্ত্রণালয় বা একই তত্ত্বাবধানে রাখার পরামর্শ দিতে …

বিস্তারিত পড়ুন

মাদ্রাসায় আয়া-নৈশপ্রহরী দিয়ে ক্লাস নেওয়ানো সেই সুপারকে শোকজ

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ার বড় কোয়ালীবেড় দাখিল মাদ্রাসায় আয়া ও নৈশপ্রহরী দিয়ে শিক্ষার্থীদের ক্লাস করানোর জন্য প্রতিষ্ঠানের সুপারকে কারণ দর্শানো নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক গতকাল বুধবার (২২ জানুয়ারি) এই কারণ দর্শানো পত্র প্রদান করেন। এই পত্রটি আজ বৃহস্পতিবার মাদ্রাসা সুপার পেয়েছেন বলে …

বিস্তারিত পড়ুন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শাহজাদপুরে স্থানীয়দের বিক্ষোভ

সিরাজগঞ্জঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহজাদপুর পৌরসভার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ‘সচেতন নাগরিক ফোরামের’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শাহজাদপুর পৌর …

বিস্তারিত পড়ুন

ইনোভেশন মাস্টারমাইন্ড ‘ইয়েস’ কার্ড পেলেন ১০০ প্রতিযোগী

মো: গোলাম কিবরিয়া সিয়াম, বুটেক্স প্রতিনিধি: টেক্সটাইল ট্যালেন্ট হান্ট সিজন–৯ এর ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এতে বুটেক্স জোনের চ্যাম্পিয়ন হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজম্যান্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহাব শামস। ২১ জানুয়ারি (মঙ্গলবার) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ১০০ জন প্রতিযোগীকে ইনোভেশন …

বিস্তারিত পড়ুন

অবশেষে গুচ্ছ থেকে বেরিয়ে আসার চূড়ান্ত সিদ্ধান্তে ববি কর্তৃপক্ষের

নওরিন নুর তিষা, ববি প্রতিনিধি: অবশেষে গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)।এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । বুধবার (২২ জানুয়ারি) এক অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরআগে গত ২৩ নভেম্বর গুচ্ছ পদ্ধিতে ভর্তি পরীক্ষা থেকে সরে আসার …

বিস্তারিত পড়ুন

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকাঃ মুঠোফোনের সিমকার্ড ব্যবহার করে প্রদত্ত সেবা ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর নতুন করে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে বলা হয়, দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বির্নিমান এবং অনলাইনভিত্তিক কর্মকান্ড বৃদ্ধির …

বিস্তারিত পড়ুন

এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জ-খ-ম করেছে ছিনতাইকারীরা

মুন্সিগঞ্জঃ মুন্সিগঞ্জের শ্রীনগরে এক মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা। এ সময় ওই শিক্ষকের কাছ থেকে ৬ হাজার ছিনিয়ে নেয় তারা। আহত অবস্থায় মাদরাসা শিক্ষক বাহালুল হুসাইনকে (৩৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কোমারখোলা এলাকার এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। তিনি কামারখোলা দারুসুন্নাহ জামিয়া সালেহিয়া দীনিয়া …

বিস্তারিত পড়ুন

অপপ্রচার সংক্রান্ত মাউশির সেই বিজ্ঞপ্তির আদেশ দেননি শিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বা প্রোপাগান্ডা ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে সরকার। এ ঘটনার পর ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়, এরপর আজ বিজ্ঞপ্তিটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এক সভায় শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ এ সিদ্ধান্তের …

বিস্তারিত পড়ুন

গোমতী নদীতে ঝুঁকি নিয়ে পারাপার, ভোগান্তিতে ৪০ গ্রামের মানুষ

কুমিল্লাঃ কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজারে গোমতী নদীর ওপর নির্মাণাধীন পাকা সেতুর পাশে বিকল্প সেতুটি বন্যায় ভেঙে যায়। ভেঙে পড়ার ৫ মাস অতিবাহিত হলেও পুনর্নির্মাণ হয়নি বিকল্প সেতু। এতে ভোগান্তি নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় পারাপার হচ্ছে শিক্ষক-শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ দুই পাড়ের ৪০ গ্রামের লক্ষাধিক মানুষ। সরেজমিনে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির …

বিস্তারিত পড়ুন

৪ দফা দাবি নিয়ে সড়কে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকাঃ রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে মূল সড়কের এক পাশ অবরোধ করে বিক্ষোভ করছেন ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদ’-এর ব্যানারে একদল শিক্ষার্থী। চার দফা দাবিতে আজ বুধবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে এ শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এ কর্মসূচির কারণে সড়কটির এক …

বিস্তারিত পড়ুন