পটুয়াখালীঃ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় পরোয়ানাভুক্ত প্রধান শিক্ষক মো. আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহকে (জাকির সরদার) গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীর রাঙ্গাবালীতে চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। বুধবার (৪ ডিসেম্বর) রাতে চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে …
বিস্তারিত পড়ুন২৫ মেয়ে শিক্ষার্থী বাইসাইকেল পেলো, নিয়মিত স্কুলে আসার প্রতিশ্রুতি
গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সপ্তপল্লী জোয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সুস্মিতা মৈত্র। বিদ্যালয় থেকে বাড়ি প্রায় ৬-৭ কিলোমিটার দূরে। তাই সঠিক সময়ে ও নিয়মিত বিদ্যালয় উপস্থিত হতে পারত না। উপজেলা প্রশাসন থেকে বাইসাইকেল পাওয়ার পর সঠিক সময়ে নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওই শিক্ষার্থী। তবে উপজেলা প্রশাসন থেকে বাইসাইকেল …
বিস্তারিত পড়ুনবশেমুরবিপ্রবি প্রশাসন শিক্ষার্থীসহ ২ জনকে পুলিশে দিল
গোপালগঞ্জঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মাদক ব্যবসায় জড়িত থাকায় দুইজনকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। আটক ব্যক্তিরা হলেন, ফার্মেসি বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ আবু হেনা এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার কর্মচারী কালু। বুধবার (৪ ডিসেম্বর) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের হল চত্বর থেকে আটক …
বিস্তারিত পড়ুনঅভ্যুত্থানের পর প্রথম বিজয় দিবস: কুচকাওয়াজ নয়, হবে ‘বিজয় মেলা’
ঢাকাঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে এবার জেলা-উপজেলা পর্যায়ে হচ্ছে না শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে। এর বদলে আয়োজন করা হচ্ছে ‘বিজয় মেলা’। প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য ফিরিয়ে বিজয় মেলায় থাকবে চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য। মেলার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করবে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসন। সরকার …
বিস্তারিত পড়ুনশিক্ষার্থী-বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় খুলনাতে ২ জন আটক
খুলনাঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাস শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় রাজীব পরিবহনের ম্যানেজারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁদের আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- রাজীব পরিবহনের ম্যানেজার ইমরান হোসেন ও এম জামান পরিবহনের চালক মো. আল আমীন। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) …
বিস্তারিত পড়ুনপূর্ব নোটিশ ছাড়াই বেরোবিতে বন্ধ ডাইনিং, ভোগান্তিতে শিক্ষার্থীরা
রংপুরঃ কোনো পূর্ব নোটিশ ছাড়াই বন্ধ রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিং। এতে ভোগান্তিতে পড়েছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। এইদিকে পার্শ্ববর্তী অন্য হল ও ক্যাফেটেরিয়ায় দ্বিগুণ চাপ পড়ছে। অনেকে আবার সেখানেও খাবার না পেয়ে চওড়া দামে ক্যাম্পাস সংলগ্ন পার্কের মোড়ে বিভিন্ন হোটেলে খাওয়া দাওয়া …
বিস্তারিত পড়ুননোট-গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক।। বিনামূল্যের পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগে সব ধরনের সহায়ক বই বা নোট-গাইড ছাপা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। বুধবার (৪ ডিসেম্বর) এক নোটিশে এনসিটিবি এ নির্দেশনা দেয়। এতে বলা হয়, বর্তমানে বিভিন্ন শ্রেণির পাঠ্যবই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের কাজ চলছে। এ কার্যক্রম নির্বিঘ্ন রাখা জাতীয় …
বিস্তারিত পড়ুনসহকারী শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের সহকারী শিক্ষক ফরিদা ইয়াছমিনের বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ তুলে তাঁর অপসারণ চেয়েছে শিক্ষার্থীরা। তারা বুধবার সকালে শ্রেণিকক্ষে তালা লাগিয়ে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে সড়ক অবরোধ করা হয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিছিল নিয়ে বেলা সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের …
বিস্তারিত পড়ুন‘রেজাল্টই সফলতা নয়’ ঈশ্বরগঞ্জে ৭৫ হাজার অভিভাবককে ইউএনও’র খোলাচিঠি
ময়মনসিংহঃ পরীক্ষার রেজাল্টই জীবনে সফলতার একমাত্র সংজ্ঞা নয়- বলে মন্তব্য করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার। উপজেলার প্রাথমিক, মাধ্যমিক এবং মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবককে খোলা চিঠি দিয়ে এই বার্তা জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ৭৫ হাজার অভিভাবককে এই খোলা চিঠি বিতরণ …
বিস্তারিত পড়ুনপ্রধান শিক্ষককে হুমকি, দুই মাস ধরে যেতে পারছেন না কর্মস্থলে
বগুড়াঃ বগুড়ার শেরপুরে স্থানীয় স্বার্থান্বেষী ব্যক্তিদের হুমকির কারণে প্রায় দুই মাস ধরে কর্মস্থলে যেতে পারছেন না উপজেলার হাপুনিয়া মাহাবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দানিসুর রহমান। এমনকি বিদ্যালয়ে অবস্থিত তার অফিস কক্ষটি তালা দিয়ে বন্ধ করে রেখেছেন তারা। ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক কার্যক্রম ভেঙে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল