গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সপ্তপল্লী জোয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী সুস্মিতা মৈত্র। বিদ্যালয় থেকে বাড়ি প্রায় ৬-৭ কিলোমিটার দূরে। তাই সঠিক সময়ে ও নিয়মিত বিদ্যালয় উপস্থিত হতে পারত না। উপজেলা প্রশাসন থেকে বাইসাইকেল পাওয়ার পর সঠিক সময়ে নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ওই শিক্ষার্থী।
তবে উপজেলা প্রশাসন থেকে বাইসাইকেল পাওয়ায় সঠিক সময়ে নিয়মিতভাবে বিদ্যালয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছে ওই শিক্ষার্থী। শুধু সুস্মিতা মৈত্র নয়, তার মত সঠিক সময়ে ও প্রতিদিন স্কুলে আসার প্রতিশ্রুতি দিয়েছে ১৯টি বিদ্যালয়ের আরও ২৪ জন মেয়ে শিক্ষার্থী।
স্কুলে যাতায়াতের সুবিধার্থে মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯ বিদ্যালয়ের ২৫ জন মেয়ে শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের মাঝে এসব বাইসাইকেল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক।
গোপালপুর পঞ্চ পল্লী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অন্তি মন্ডল বলেন, ‘বাবার একটি বাইসাইকেল কিনে দেওয়ার সামর্থ্য নেই। অনেক সময় স্কুল শুরুর পর শ্রেণি কক্ষে ঢুকতে হত। কিন্তু এখন আর দেরি হবে না। প্রশাসন থেকে বাইসাইকেল পেয়েছি সেটা চালিয়েই সঠিক সময়ে বিদ্যালয়ে যেতে পারবো।’
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক জানান, নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। দারিদ্রতা যেন তাদের পড়াশোনায় বাঁধা সৃষ্টি না করতে পারে তাই বাছাই করে ১৯টি বিদ্যালয়ের ২৫ জন মেয়ে শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। আগামীতে আরও পাঁচশো দরিদ্র শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেয়ার পরিকল্পনা রয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৫/১২/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
