নোয়াখালী: জেলার চাটখিলে চলমান উচ্চমাধ্যমিক, আলিম ও সমমান পরীক্ষা চলাকালে দায়িত্বে অবহেলার কারণে তিন শিক্ষককে চলতি বছরের পরবর্তী পরীক্ষাসমূহের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (৭ জুলাই) উপজেলার চাটখিল কামিল মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থীদের বাংলা ২য় পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। অব্যাহতি দেওয়া শিক্ষকরা হচ্ছেন স্থানীয় কড়িহাটি ফাজিল মাদ্রাসার …
বিস্তারিত পড়ুনশিক্ষকের মর্যাদা এবং চলমান আন্দোলন
মীর মোকাদ্দেস আলী: থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এআইটি) আমার ক্লাসমেটদের মধ্যে তিনজন শিক্ষকতা পেশায়। অন্যরা সরকারি ও বেসরকারি মিলিয়ে বিভিন্ন খাতে কর্মরত। কিছু সদ্য পাস করা স্নাতকও আছে। যেহেতু ছাত্র হয়ে পড়তে এসেছি, খুব বাধ্য বা কেউ জিজ্ঞাসা না করলে বাংলাদেশে কী করি, কাউকে বলি না। তবে ক্লাসমেটরা সবাই …
বিস্তারিত পড়ুনপেনশন: সরকার অনড়, আন্দোলন চালিয়ে যাবেন শিক্ষকেরা
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকা: সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচি বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে এই কর্মসূচি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে সরকার। ১ জুলাই চালু হওয়া প্রত্যয়ের বিরুদ্ধে ওঠা শিক্ষকদের আপত্তিগুলো খণ্ডন করে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। তবে আন্দোলনকারী শিক্ষকেরা এসব যুক্তি মানছেন না। অর্থমন্ত্রী …
বিস্তারিত পড়ুনশিক্ষকদের আন্দোলনে গণতন্ত্র মঞ্চের সমর্থন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারি নতুন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে সারাদেশে আন্দোলনরত পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সরকারবিরোধী রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’। শুক্রবার (৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে মঞ্চের সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের প্রধান জোনায়েদ সাকি এ কথা জানান। তিনি বলেন, ‘‘সরকার …
বিস্তারিত পড়ুনবিশেষ অনুদান পেলেন ১০ হাজার শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সারা দেশে ১০ হাজার ২৪৬ জন শিক্ষার্থী-শিক্ষক, ২৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের হাতে বিশেষ অনুদানের টাকা পৌঁছে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সিস্টেম নগদের মাধ্যমে এ টাকা সরাসরি শিক্ষক-শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। অনুদান পাওয়াদের মধ্যে রয়েছে ১০ …
বিস্তারিত পড়ুনবেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী সংকট ও শিক্ষার মান
আবুল কাসেম হায়দার: মেডিকেল শিক্ষা দেশের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ শিক্ষা খাত। আমরা ছোটবেলায় স্বপ্ন দেখতাম, বড় হয়ে একজন ডাক্তার হবো। অথবা একজন দক্ষ প্রকৌশলী হবো। সে ইচ্ছায় আমি যখন এইচএসসি পাস করি, তখন মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছিলাম। বরিশাল মেডিকেল কলেজে ভর্তির সুযোগও পেয়েছিলাম। বরিশাল অনেক দূর। ঢাকা বা চট্টগ্রামের …
বিস্তারিত পড়ুনঅধ্যক্ষকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি
নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে আমির হামজা (৪০) নামে এক মাদরাসার অধ্যক্ষ গুরুতর আহত হয়েছেন। পুলিশের দাবি, মোটরসাইকেল ছিনতাই করতেই তাকে গুলি করা হয়। বৃহস্পতিবার সকালে আহত শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের মিরওয়ারিশপুর গ্রামের হাজি দুলামিয়া বাড়ির দক্ষিণে ঘটে এ ঘটনা। …
বিস্তারিত পড়ুনঅধ্যক্ষের লাঞ্ছনা সইতে না পেরে হাসপাতালে শিক্ষক
সাতক্ষীরা: জেলার আশাশুনিতে অধ্যক্ষের বিরুদ্ধে কলেজ শাখার শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। লাঞ্ছনা সইতে না পেরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন এক শিক্ষক। বুধবার (৩ জুন) উপজেলার বুধহাটা বাহাদুরপুর ভুবনমোহন কলেজিয়েট স্কুলে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অর্থনীতি বিভাগের প্রভাষক জাকির হোসেন …
বিস্তারিত পড়ুনশিক্ষকদের সম্মানির টাকা নিয়ে প্রতারণা, ইউজিসির সতর্ক বার্তা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউজিসির ফেলোশিপপ্রাপ্ত শিক্ষকদের সম্মানি দ্রুত ছাড়ের বিষয়ে কমিশনের মিথ্যা পরিচয় দিয়ে বিকাশ নম্বর চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন একাধিক গবেষক। এটি সংঘবদ্ধ কোনো প্রতারক চক্রের কাজ বলে মনে করে কমিশন। বিষয়টি ইউজিসি কর্তৃপক্ষের নজরে আসার সঙ্গে সঙ্গে শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। …
বিস্তারিত পড়ুনকেউ আসলে শিক্ষক হতে চান না, বাধ্য হয়ে হন
প্রভাষ আমিন: কবি কাজী কাদের নেওয়াজের লেখা ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতাটি সবার পড়া। ছোট্ট করে গল্পটি একটু মনে করিয়ে দেই। দিল্লির বাদশাহ আলমগীরের ছেলেকে পড়াতেন এক মৌলবি। একদিন বাদশাহ দেখলেন তার ছেলে পানি ঢালছে, আর সেই মৌলবি নিজে পা পরিষ্কার করছেন। বাদশাহকে দেখে মৌলবি ভাবলেন বাদশাহর ছেলেকে দিয়ে পানি ঢালিয়েছেন, এবার …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল