এইমাত্র পাওয়া

Tag Archives: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

কোটা বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুমকি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল আদেশের রায় বাতিলের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বুধবার বিকাল সোয়া ৩টা থেকে ৫ টা পর্যন্ত চলে এ অবরোধ কর্মসূচি। এর আগে, বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান …

বিস্তারিত পড়ুন

জাবি: ইউনিটভিত্তিক নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিতে সশরিরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে দ্বিতীয় ধাপে (সর্বশেষ) ইউনিটভিত্তিক নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১ জুলাই) এ তালিকা প্রকাশ করা হয়েছে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে। আগামী ২১ জুলাই প্রথমবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে …

বিস্তারিত পড়ুন

জাবির বাজেটে উপেক্ষিত স্বাস্থ্যখাত

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৩১৮ কোটি ৪৪ লাখ টাকার বাজেট পাস করা হয়েছে। তবে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র ৪৫ লাখ টাকা, যা মোট বাজেটের এক শতাংশেরও কম। বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ বাজেট পাস হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ …

বিস্তারিত পড়ুন

শিক্ষক রায়হানের নিরাপত্তা নিশ্চিতের দাবি

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিশ্ববিদ্যালয়ে অপরিকল্পিত পরিবেশধ্বংসী তৎপরতা বন্ধের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। শুক্রবার বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লেক ভরাট করে কলা ও মানবিকী অনুষদের সম্প্রসারিত ভবন নির্মাণের প্রতিবাদ করার পর গত রোববার রাতে …

বিস্তারিত পড়ুন

ব্যাংকের চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিং করে বিশ্বমঞ্চে জাবির পুলক

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করে ইউসিবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন পুলক মজুমদার। পরে চাকরি ছেড়ে ফ্রিল্যান্সিংকে বেছে নিয়েছিলেন তিনি। আজ তিনি যাচ্ছেন ফ্রান্সের মন্টপেলিয়ার শহরে আসন্ন ‘শান্তি এবং টেকসই ভবিষ্যতের যুব সম্মেলনে’ অংশগ্রহণের জন্য। মর্যাদাপূর্ণ এই সম্মেলন ফ্রান্সের মন্টপেলিয়ারে অনুষ্ঠিত হবে আগামী …

বিস্তারিত পড়ুন

জাবির প্রভোস্ট কমিটির নতুন সভাপতি অধ্যাপক ছায়েদুর

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলগুলোর প্রভোস্ট কমিটির নতুন সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ছায়েদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১২ জুন) বিশ্ববিদ্যালয়ের চুক্তি ভিত্তিক রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, ‘২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রচলিত পালাক্রম নীতি অনুযায়ী ফজিলতুন্নেসা হলের প্রভোস্টকে প্রভোস্ট …

বিস্তারিত পড়ুন

জাবি অর্থনীতি এলামনাইয়ের সভাপতি দৌলতুন্নাহার ও সম্পাদক মোস্তফা

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর বাংলাদেশ ব্যাংক ট্রেইনিং একাডেমিতে। সম্মেলনে আগামী দুই বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন জাবির সপ্তম ব্যাচের শিক্ষার্থী ও রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের পরিচালক ড. দৌলতুন্নাহার খানম বেবি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জাবির নবম ব্যাচের শিক্ষার্থী ও বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিএফের …

বিস্তারিত পড়ুন

ভবন নির্মাণে সুষ্ঠু পরিকল্পনা চান জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে যত্রতত্র ভবন নির্মাণ বন্ধ করে পরিকল্পিত ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। বুধবার (২৯ মে) দুপুর ১টায় শহিদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সামিয়া সোহাগি সঞ্চালনায় মানববন্ধনে শিক্ষার্থীরা বক্তব্য দেন। এসময় …

বিস্তারিত পড়ুন

গ্রীষ্ম ও ঈদের ২২ দিনের ছুটিতে যাচ্ছে জাবি

জাবি: পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মোট ২২ দিনের ছুটি পাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামী ৩০ মে থেকে ছুটি শুরু হয়ে ২০ জুন শেষ হবে। রবিবার (২৬ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আযহা উপলক্ষে …

বিস্তারিত পড়ুন

আট বছর পর জাবিতে ডিন নির্বাচন, বিজয়ী যারা

জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) দীর্ঘ ৮ বছর পর ডিন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শিক্ষকদের ভোটে আগামী দুই বছরের জন্য চার অনুষদে চারজন ও দুই অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দুইজনসহ মোট ছয়জন নতুন ডিন নির্বাচিত হয়েছেন। নব-নির্বাচিত ডিনদের মধ্যে-কলা ও মানবিক অনুষদে অধ্যাপক মোজাম্মেল হক, সমাজবিজ্ঞান অনুষদে অধ্যাপক বশির আহমেদ, জীববিজ্ঞান অনুষদে …

বিস্তারিত পড়ুন