Tag Archives: গাজীপুর

প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনার নামে চাঁদাবাজির অভিযোগ

গাজীপুরঃ গাজীপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার বিদায়ী সংবর্ধনার নামে শিক্ষকদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে অপর এক শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার বিলাশবহুল সাহেব বাড়ি রিসোর্টে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দাওয়াত কার্ডে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপস্থিত থাকবেন উল্লেখ করা …

বিস্তারিত পড়ুন

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় প্রধান শিক্ষক নি-হ-ত

গাজীপুরঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের ধলাগড় এলাকায় বাসচাপায় এক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন- কাপাসিয়া উপজেলার মৈশন এলাকার সুলতান মোক্তারের ছেলে সাইফুল ইসলাম ফারুক (৫৬)। তিনি পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। নিহত সাইফুল ইসলাম ফারুকের স্বজন ও …

বিস্তারিত পড়ুন

অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত সেই প্রধান শিক্ষক রুবীকে পুনর্বহাল চেষ্টা

গাজীপুরঃ গাজীপুর মহানগরীর ৪১ নং ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতিতে অভিযুক্ত সেই প্রধান শিক্ষক রুবী বেগমকে জোরপূর্বক পুনর্বহালের চেষ্টার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় এলাকায় তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বিতাড়িত রুবী বেগমকে পুনর্বহালের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক বলছেন, রুবী বেগম …

বিস্তারিত পড়ুন

এক উপজেলার এমপিওভুক্ত ৬৯ শিক্ষকের নিবন্ধন জাল

গাজীপুরঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে জাল ও ভুয়া সনদধারী শিক্ষকের ছড়াছড়ি। গত বিশ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় একটি চক্র অর্থের বিনিময়ে ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন সনদ, সংশ্লিষ্টদের সই ও সিলমোহর জাল করে শত শত ভুয়া শিক্ষক নিয়োগ দিয়েছে। এ সকল শিক্ষকদের …

বিস্তারিত পড়ুন

আইইউটি ক্যাম্পাসের পরিস্থিতি পর্যবেক্ষণে আসছে ওআইসি প্রতিনিধি দল

গাজীপুরঃ গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ক্যাম্পাস ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। ৯ দফা দাবিতে টানা ১৭ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন, মিছিল ও র্যালি করছেন শিক্ষার্থীরা। এছাড়া অনিয়ম, দুর্নীতি, গাফলতি, যৌন হয়রানি এবং অর্থ আত্মসাতের অভিযোগ করে কিছু শিক্ষক ও কর্মকর্তার বহিষ্কারও দাবি জানাচ্ছেন। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে অর্গানাইজেশন …

বিস্তারিত পড়ুন

গাজীপুরের কলেজ শিক্ষক এভারেস্ট জয় করলেন

গাজীপুরঃ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ডিগ্রি কলেজের সমাজ কল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন। ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হোসেন জানান, বাংলাদেশ থেকে ৬ নভেম্বর নেপালের রাজধানী কাঠমান্ডু পৌঁছান ফারুক। সেখান থেকে ৭ নভেম্বর এভারেস্টে যাত্রা শুরু করেন। ১৭ নভেম্বর টানা …

বিস্তারিত পড়ুন

শ্রীপুরে বিদ্যালয়ের মাঠে বসছে হাট, ব্যাহত হচ্ছে পাঠদান

গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে প্রায় ৫২ বছরের পুরোনো আবদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বসছে গ্রামীণ হাট। ফলে হাটের দিনে পাঠদান যেমন ব্যাহত হচ্ছে, তেমনি খেলাধুলা থেকেও বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও হাট কমিটির কাছে বেশ কয়েকবার অভিযোগ দিলেও কোনো প্রতিকার পাচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে …

বিস্তারিত পড়ুন

নতুন উপ-উপাচার্যের যোগদান; জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক মো. লুৎফর রহমান। বুধবার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ও রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন। এর আগে ৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব …

বিস্তারিত পড়ুন

গাজীপুর জেলা ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

গাজীপুরঃ গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার (১৩ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে …

বিস্তারিত পড়ুন

স্কুলে যাওয়ার সময় প্রাণ গেল প্রধান শিক্ষকের

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় স্কুলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় দিকে গাজীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের চরমার্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকা বেগম (৪৮) কাপাসিয়া উপজেলার মৌশাধামনা গ্রামের আতাউর রহমানের স্ত্রী। তিনি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক …

বিস্তারিত পড়ুন