নতুন উপ-উপাচার্যের যোগদান; জাতীয় বিশ্ববিদ্যালয়

গাজীপুরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক মো. লুৎফর রহমান। বুধবার রাজধানীর ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ ও রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন।

এর আগে ৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. শাহীনুল ইসলামের সই করা প্রজ্ঞাপনে অধ্যাপক মো. লুৎফর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলো । 

অধ্যাপক মো. লুৎফর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/১০/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.