এইমাত্র পাওয়া

গাজীপুরের কাপাসিয়ায় বাসচাপায় প্রধান শিক্ষক নি-হ-ত

গাজীপুরঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের ধলাগড় এলাকায় বাসচাপায় এক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- কাপাসিয়া উপজেলার মৈশন এলাকার সুলতান মোক্তারের ছেলে সাইফুল ইসলাম ফারুক (৫৬)। তিনি পাঁচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

নিহত সাইফুল ইসলাম ফারুকের স্বজন ও এলাকাবাসী জানায়, প্রধান শিক্ষক ফারুক স্কুল ছুটির পর মোটরসাইকেলযোগে কাপাসিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তরগাঁও ইউনিয়নের ধলাগড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী একটি বাস তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত সাইফুল ইসলাম ফারুকের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর বাস ও মোটরসাইকেল থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৯/১২/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading