নিজস্ব প্রতিবেদক।। নতুন বইয়ের গন্ধ মেখে আনন্দ-উৎসবে বছর শুরু হয় শিক্ষার্থীদের। এবারও ১ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে বই ছাপার কাজে অনেকটা পিছিয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। দেশের বিভিন্ন প্রান্তে কিছু বই পাঠানো শুরুর সময়ে এবার ছাপা চলছে প্রাথমিকের বই। …
বিস্তারিত পড়ুন১৫ বছর পর দেশেই ছাপা হবে সব পাঠ্যবই, এখনো শেষ হয়নি দরপত্র
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ দীর্ঘ ১৫ বছর পর এবার প্রাথমিক ও মাধ্যমিকের সব পাঠ্যবই ছাপা হবে দেশের ছাপাখানায়। এর আগে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতি বছর পাঠ্যবইয়ের একটি বড় অংশ ভারত থেকে ছেপে আনা হতো। এবার ভারতে বই ছাপার কাজ দেওয়া হয়নি। এদিকে নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে …
বিস্তারিত পড়ুনআরবি সাবজেক্ট যুক্ত হচ্ছে মাধ্যমিকে: বাতিল হচ্ছে চার লেখকের গল্প-প্রবন্ধ
ঢাকাঃ নতুন কারিকুলামে মাধ্যমিক পর্যায়ের অন্যান্য সাবজেক্টের সাথে অতিরিক্ত সাবজেক্ট হিসেবে যুক্ত হচ্ছে আরবি। ষষ্ঠ শ্রেণী থেকে নবম/দশম শ্রেণী পর্যন্ত পাঁচ শ্রেণীতেই নতুন করে আরবি সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হচ্ছে। আর উচ্চমাধ্যমিকে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে চারজন লেখকের লেখা বা প্রবন্ধ বাতিল করা হচ্ছে। এ ছাড়া তিনজন লেখকের কবিতা ও গল্প …
বিস্তারিত পড়ুনদেড় হাজার কোটি টাকা লোপাট ৬ বছরে
ঢাকাঃ ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছয় বছরে বিনা মূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণে প্রায় দেড় হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। এর মধ্যে শুধু ২০২৩ সালে ২৬৯ কোটি টাকার অনিয়ম পেয়েছে বাংলাদেশ মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের অধীন শিক্ষা অডিট অধিদপ্তর। আবার আওয়ামী শাসনামলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) যেসব কর্মকর্তা নিম্নমানের …
বিস্তারিত পড়ুন‘স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান’ ও সাঈদ-মুগ্ধের গল্প থাকছে পাঠ্যবইয়ে
ঢাকাঃ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্যবইয়ে জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ স্বীকৃতি দিয়ে যুক্ত হচ্ছে সেই ঘোষণা। একইসঙ্গে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই বিপ্লবে নিহত আবু সাঈদ ও মুগ্ধর গল্প। এরই মধ্যে বইয়ের পরিমার্জন খসড়া সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। আগামী সপ্তাহেই এই খসড়া চূড়ান্ত …
বিস্তারিত পড়ুনশিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে চ্যালেঞ্জের মুখে সরকার
ঢাকাঃ ২০১০ সাল থেকে জানুয়ারির ১ তারিখে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে আসছে সরকার। সেই ধারা বজায় রাখতে এবারও শিক্ষাবর্ষের প্রথম দিন যাতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার, তবে এক্ষেত্রে বই ছাপাতে সময়ের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে তাদের। …
বিস্তারিত পড়ুন৪০ কোটি পাঠ্যবই ছাপছে এনসিটিবি
নিজস্ব প্রতিবেদক।। এবারও বছরের প্রথম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। বর্তমানে সংশোধন ও পরিমার্জন করে বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুতের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। শিগগির এসব পাণ্ডুলিপি ছাপাখানায় পাঠানো হবে। এরপর শুরু হবে বই ছাপার কর্মযজ্ঞ। এনসিটিবি সূত্র জানায়, ২০২৫ শিক্ষাবর্ষে সারাদেশের প্রাক-প্রাথমিক, প্রাথমিক, …
বিস্তারিত পড়ুনপাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে গ্রাফিতি থাকছে না শেখ হাসিনার ছবি
ঢাকাঃ রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ্যবইয়েও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি বাদ যাচ্ছে। বিনা মূল্যের এসব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে এই তথ্য জানা গেছে। এনসিটিবির একাধিক কর্মকর্তা জানান, পরিমার্জনের মাধ্যমে বেশ …
বিস্তারিত পড়ুনএনসিটিবি: মুদ্রণ ও শিক্ষক প্রশিক্ষণে হাজার কোটি টাকা লোপাট
ঢাকাঃ বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ ও শিক্ষক প্রশিক্ষণের নামে হাজার কোটি টাকার অনিয়ম দুর্নীতি হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তথা এনসিটিবিতে। বিশেষ করে চলতি বছর মাধ্যমিক পর্যায়ের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বই নিয়ে তুমুল বিতর্ক শুরু হলে অনুশীলনী ও অনুসন্ধানী বই দু’টি বাতিল করায় সরকারের বিশাল অঙ্কের …
বিস্তারিত পড়ুনমাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা চালুর নির্দেশ মাউশির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থায় আবারো চালু হচ্ছে বিভাগ বিভাজন (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা)। পতিত শেখ হাসিনার সরকারের আমলে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এ বছর থেকে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন তুলে দেয়া হয়েছিল।তবে অন্তর্বর্তী সরকার নতুন শিক্ষাক্রমের এই বিষয়টিসহ বেশ কিছু বিষয় বাদ দিয়ে আবারও মাধ্যমিকে বিভাজন চালুর সিদ্ধান্ত …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল