Tag Archives: উপাচার্য

উপাচার্যের বাসভবনে আবারও তালা লাগানোর ঘোষণা কুয়েট শিক্ষার্থীদের

খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্যের বাসভবনে আবারও তালা ঝোলানোর ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে ঢাকা থেকে খুলনায় ফিরে শিক্ষার্থীরা জানতে পারেন, উপাচার্য মুহাম্মদ মাছুদ তাঁর বাসভবনে অবস্থান নিয়েছেন। এতে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। তাঁরা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার মধ্যে বাসভবন থেকে উপাচার্যকে বের হয়ে যেতে সময় বেঁধে …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই: উপাচার্য আমানুল্লাহ

গাজীপুরঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “বাংলাদেশ বিনির্মাণে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। গুনগত শিক্ষা অত্যন্ত জরুরী। সিলেবাস সংস্কার, আইসিটি, কারিগরি শিক্ষার সমন্বয়ে উচ্চ শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে।” তিনি বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ে যে অনার্স-মাস্টার্স কোর্স আছে তার সাথে যদি টেকনিক্যাল কোর্স যুক্ত করতে পারি …

বিস্তারিত পড়ুন

একাডেমিক পড়ালেখার পাশাপাশি গবেষণায় দক্ষতা অর্জন খুবই জরুরি: উপাচার্য

রংপুরঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেছেন, শিক্ষার্থীদের জন্য একাডেমিক পড়ালেখার পাশাপাশি গবেষণা কার্যক্রমে দক্ষতা অর্জন করা খুবই জরুরি। বর্তমান প্রশাসন শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের স্কিল ডেভলপমেন্টের জন্য ইংলিশ ল্যাংগুয়েজ, জার্মান ল্যাংগুয়েজ, বেসিক কম্পিউটার কোর্সসহ বিভিন্ন কো-কারিকুলার এক্টিভিটিস চালু করেছে । তিনি বলেন, এ সকল পদক্ষেপ শিক্ষার্থীদের …

বিস্তারিত পড়ুন

এ মাসেই রাকসু নির্বাচনের রোডম্যাপ: রাবি উপাচার্য

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের রোডম্যাপ এ মাসেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘রাকসু সংলাপ: সংস্কার ও নির্বাচন’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। এসময় তিনি বলেন, আমাদের দায়িত্ব হচ্ছে …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের মেয়াদ চার বছরই থাকছে: উপাচার্য

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সের মেয়াদ চার বছরই থাকছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। রোববার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক পোস্টে উপাচার্য লেখেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চার বছরই থাকছে। আমাদের অনার্স কোর্সের মেয়াদ কমছে না। এ …

বিস্তারিত পড়ুন

পাহাড়ে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাবিপ্রবি: উপাচার্য

রাঙামাটি: পাহাড়ে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাবিপ্রবি বলে মন্তব্য করেছেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। তিনি বলেন, ‘আমরা যে প্রত্যাশার ওপর দাঁড়িয়ে আছি তার বাস্তবায়ন শুরু হলো। একটু একটু করে আমরা স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাচ্ছি।’ আজ রবিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক …

বিস্তারিত পড়ুন

মে-জুনের মধ্যেই তৃতীয় একাডেমিক ভবনের কাজ শুরু করা যাবে: নোবিপ্রবি উপাচার্য

সালমান ইস্পাহানী সাইমন, নোবিপ্রবি প্রতিবেদক: এবছর মে-জুন এর মধ্যেই তৃতীয় একাডেমিক ভবন এর কাজ শুরু করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।   মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শ্রেণি প্রতিনিধি (সিআর), বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব, সংগঠন ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় …

বিস্তারিত পড়ুন

জাকসু নির্বাচনের সময় জানালেন উপাচার্য

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচন-২০২৫ আগামী মে মাসের ৩য় সপ্তাহের মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই লক্ষ্যে এপ্রিল মাসের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে জাবি উপাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে জাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক …

বিস্তারিত পড়ুন

দেশকে এগিয়ে নিতে গণতন্ত্রকে আটুট রাখবে আমাদের শিক্ষার্থীরা: বাউবি উপাচার্য

ঢাকাঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেছেন, গত সাড়ে ১৫ বছরের শাসনামলে শিক্ষা প্রশাসনের সর্বস্তর অযোগ্যদের দিয়ে চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। যার দরুন, প্রতিটি প্রতিষ্ঠান হুমকির মুখোমুখি। বাধ্য হয়ে আজ নতুন করে ঢেলে সাজাতে হচ্ছে সব। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ফ্যাসিবাদের দোসরদের হটিয়ে দেশ আজ কিছুটা হলেও কলঙ্কমুক্ত। …

বিস্তারিত পড়ুন

আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে: বেরোবি উপাচার্য

রংপুরঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, জুলাই বিপ্লবে বেরোবির আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার সকালে রংপুর মেডিক্যালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় উপচার্য বলেন, আহতদের চিকিৎসার জন্য প্রথম থেকেই …

বিস্তারিত পড়ুন