এইমাত্র পাওয়া

Tag Archives: শিক্ষার্থী

দারিদ্র্য বিমোচনের মহান দায়িত্ব তরুণদেরই নিতে হবে: প্রধান উপদেষ্টা

ঢাকাঃ দারিদ্র্য বিমোচনের মহান দায়িত্ব তরুণদেরই বহন করতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে এ মন্তব্য করেন তিনি।‌ ইংরেজি ভাষায় ৪০ মিনিটের মোটিভেশনাল বক্তব্যে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ভূমিকা তুলে …

বিস্তারিত পড়ুন

রাঙামাটিতে পাহাড়ের ‘শান্তি নিকেতন’ খ্যাত মোনঘরের সুবর্ণ জয়ন্তী উদযাপন

রাঙামাটিঃ নানা আয়োজনে পাহাড়ের ‘শান্তি নিকেতন’ হিসেবে পরিচিত ও ১৩টি ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষা প্রসারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটির মোনঘরের সুবর্ণ জয়ন্তী উৎযাপিত হচ্ছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে প্রতিষ্ঠানটির সুবর্ণ জয়ন্তী উৎসবটি নবীন-প্রবীণদের মিলন মেলায় রূপ নেয়। দু’দিন ব্যাপী এই উৎসবের প্রথমদিন সকালে মোনঘর বিদ্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে রাঙাপানি …

বিস্তারিত পড়ুন

বই ছাপানোর কাগজের কৃত্রিম সংকট: কয়েকটি ছাপাখানা কালো তালিকাভুক্ত হচ্ছে

ঢাকাঃ পাঠ্যবই ছাপানোর জন্য কাগজের কৃত্রিম সংকট তৈরিতে দায়ীদের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। কাগজের সংকট বলে বিভিন্ন প্রচার ও গণমাধ্যমে অপপ্রচার করানোর দায়ে কালোতালিকাভুক্ত করা হচ্ছে কয়েকটি ছাপাখানাকে। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত ছাপাখানার কয়েকজন মালিক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তা চিহ্নিত হয়েছেন। …

বিস্তারিত পড়ুন

গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নি-হ-তের মামলায় ডোপ টেস্টের পর ৩ আসামি আদালতে

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে পুলিশের তল্লাশিচৌকিতে প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার তিন আসামির ডোপ টেস্ট (মাদক পরীক্ষা) হয়েছে। গাড়ি চালানোর সময় তিন আসামি মদ্যপ ছিলেন কি না, তা জানতে আজ শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে তাঁদের ডোপ …

বিস্তারিত পড়ুন

জাবির হলে মাদক সেবনরত অবস্থায় ইবির এক বিদেশি শিক্ষার্থীকে আটক

ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষ থেকে মাদক সেবনরত অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক বিদেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার বিকেল আড়াইটার দিকে মীর মশাররফ হোসেন হলের ৩১৬/বি কক্ষ থেকে ওই শিক্ষার্থীকে মাদকসহ আটক করে হল প্রশাসন। আটক আশির্বাদ যাদব ইসলামী বিশ্ববিদ্যালয়ের (কুষ্টিয়া) ইলেক্ট্রনিক এন্ড …

বিস্তারিত পড়ুন

ব্র্যাক প্রোগ্রামিং কনটেস্টে নোবিপ্রবির সেরা ৫ শিক্ষার্থী পেলেন তাৎক্ষণিক চাকরি

নোয়াখালীঃ ব্র্যাক প্রোগ্রামিং কনটেস্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সেরা ৫ শিক্ষার্থী পেলেন তাৎক্ষণিক চাকরির নিয়োগপত্র। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নোবিপ্রবি সিএসটিই ক্লাব ও ব্র্যাক আইটি যৌথভাবে এ প্রোগ্রামিং কনটেস্ট এবং সেমিনারের আয়োজন করে। প্রোগ্রামিং কনটেস্ট শেষে ব্র্যাক আইটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাওয়া শিক্ষার্থীরা হলেন- নোবিপ্রবির …

বিস্তারিত পড়ুন

টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা অনুদান প্রদান উপজেলা প্রশাসনের

গোপালগঞ্জঃ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ৫০০ জন শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং অসহায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৯ জন শিক্ষার্থীকে শিক্ষা অনুদান প্রদান করা হয়েছে। টুঙ্গীপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ শুক্রবার সকালে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস সুপার মার্কেটের মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। টুঙ্গিপাড়া …

বিস্তারিত পড়ুন

গাড়ির ধাক্কায় বুয়েট শিক্ষার্থীর মৃ-ত্যু, সুষ্ঠু বিচারসহ ৬ দফা দাবি শিক্ষার্থীদের

ঢাকাঃ পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সিএসই (২০২১) ব্যাচের ছাত্র মোহতাসিম মাসুদ। এই ঘটনার সুষ্ঠু বিচারসহ ৬ দফা দাবি জানিয়েছে বুয়েট শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর ১২টায় বুয়েটের শহীদ মিনারের সামনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো: যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের …

বিস্তারিত পড়ুন

বিনামূল্যের পাঠ্যবই ছাপাতে দেড় হাজার কোটি টাকা লুটপাট

ঢাকাঃ শেখ হাসিনা সরকারের শেষ ছয় বছরে বিনামূল্যের পাঠ্যবই ছাপাতে দেড় হাজার কোটি টাকা লুটপাট হলেও শ্বেতপত্রে আসেনি এর ছিটেফোঁটাও। লুটপাটের কারণে শিক্ষার্থীদের মানহীন বই পড়তে হয় বলে অভিযোগ করেছে খোদ পাঠ্যপুস্তক মুদ্রক ও বিপণন সমিতি। শিক্ষা গবেষকরা বলছেন, দুর্নীতিতে জড়িত বোর্ড কর্মকর্তারাই শ্বেতপত্র রচনার দায়িত্ব পাওয়ায় উঠে আসেনি প্রকৃত …

বিস্তারিত পড়ুন

৩০টি আসন ফাঁকা রেখেই ভর্তি সমাপ্ত বেরোবির

রংপুরঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২২টি বিভাগে ৩০টি আসন ফাঁকা রেখে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বেরোবির ভর্তি কমিটির আহ্বায়ক ড. মিজানুর রহমান। তিনি বলেন, ‘যত মেরিটই দেওয়া হোক না কেন, আসন ফাঁকা থাকবে। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে আরও বেশি আসন …

বিস্তারিত পড়ুন