এইমাত্র পাওয়া

Monthly Archives: September 2025

প্রাথমিকে ছুটি কমিয়ে এনে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে: গণশিক্ষা উপদেষ্টা

ঢাকাঃ প্রাথমিক বিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুদিন বহাল রেখেই শিক্ষা পঞ্জির অন্যান্য ছুটি কমিয়ে আনা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। তিনি বলেন, আমি মনে করি প্রাথমিক ও …

বিস্তারিত পড়ুন

ঘরে ঢুকে মাদরাসার মুহাদ্দিস ও খতিবকে কুপিয়ে হ-ত্যা

ভোলাঃ ভোলায় জমি ও রাজনৈতিক সংক্রান্ত কারণে আততায়ী হামলায় মাওলানা আমিনুল ইসলাম হক নোমানী (৪৫) নামে এক খতিব ও মাদ্রাসার মুহাদ্দিসকে হত্যা করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উত্তর চর নোয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাওলানা আমিনুল ইসলাম নোমানী ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার …

বিস্তারিত পড়ুন

সহকারী শিক্ষক (টেকনিক্যাল) পদের মর্যাদা রক্ষায় করণীয় বিষয়ে ঢাকা বিভাগীয় কমিটির আলোচনা সভা”

শিক্ষাবার্তা ডেস্ক।। জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি শাখার সহকারী শিক্ষক( টেকনিক্যাল) পদের মর্যাদা রক্ষায় করণীয় নির্ধারণ ও ঢাকা বিভাগীয় কমিটির সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা হয়েছে। ৬ সেপ্টেম্বর ঢাকার আইডিইবি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সরকারীকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক (টেকনিক্যাল) এসোসিয়েশন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মো.শের এ জাহান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি …

বিস্তারিত পড়ুন

একাদশ শ্রেণিতে ভর্তি শুরু আজ, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

ঢাকাঃ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তিতে তিন ধাপে নেওয়া আবেদনের ফল ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত এই ফলাফলে যারা কলেজে নির্বাচিত হয়েছে, তাদের চূড়ান্ত ভর্তি শুরু হচ্ছে আজ রোববার (৭ সেপ্টেম্বর) থেকে। ভর্তি কার্যক্রম চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য …

বিস্তারিত পড়ুন

ভর্তি আবেদন প্রত্যাহার করা শিক্ষার্থীদের ফি ফেরত দিচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকাঃ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় যেসব ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী অংশগ্রহণ না করে আবেদন প্রত্যাহার করেছেন, তাঁদের ফি ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে …

বিস্তারিত পড়ুন

রাজনৈতিক অস্থিতিশীলতা কারণে বাড়াচ্ছে চুরি-ছিনতাই

শিক্ষাবার্তা ডেস্ক।। রাজধানী উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত এলাকা এখন ছিনতাইকারীদের অভয়ারণ্য। প্রকাশ্য ঘটছে চুরি- ছিনতাইয়ের ঘটনা। ফলে পথচারী, স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে একধরনের আতঙ্ক। তবে সাম্প্রতিক সময়ে উত্তরায় সংঘটিত অপরাধের বেশিরভাগ অপরাধী পার্শ্ববর্তী এলাকা গাজীপুর ও টঙ্গী এলাকার কর্মহীন শ্রমিক বলে জানা গেছে। তথ্য …

বিস্তারিত পড়ুন

শিক্ষা-স্বাস্থ্য কখনো প্রাইভেট বিষয় হতে পারে না: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

শিক্ষাবার্তা ডেস্ক।। একটা দেশের জনগণের উন্নতির জন্য শিক্ষা এবং স্বাস্থ্য খাত কখনো প্রাইভেট বিষয় হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘সাক্ষরতায় বাংলাদেশের অর্জন এবং আগামীর পরিকল্পনা’ শীর্ষক …

বিস্তারিত পড়ুন

ব্যাংক লোকসানে থাকলে বোনাস পাবে না কর্মকর্তারা: গভর্নর

শিক্ষাবার্তা ডেস্ক।। কোনো ব্যাংক লোকসানে থাকলে সেই ব্যাংকের কর্মকর্তারা বোনাস পাবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গভর্নর আহসান এইচ মনসুর বলেন, যদি কোনো ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে নেমে যায় …

বিস্তারিত পড়ুন

নুরাল পাগলার লাশ পোড়ানো: সভ্যতার সীমা ভেঙে বর্বরতার নতুন দৃষ্টান্ত

।। এ এইচ এম সায়েদুজ্জামান।।  বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ও শিউরে ওঠা ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দে। গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ইমাম মাহদীর দাবিদার নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে এনে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেয় স্থানীয় একদল তৌহিদী জনতা। ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় প্রকাশ্যে সংঘটিত …

বিস্তারিত পড়ুন

শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন করেছেন প্রেসিডেন্ট জিয়া- মহাসচিব জাকির হোসেন 

ঢাকা, শুক্রবার : রাজধানীর শুক্রাবাদের নিউ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে শেরে বাংলা নগর থানা শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন বলেন, “বাংলাদেশে শিক্ষকদের ভাগ্যের উন্নয়ন প্রথম করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি শিক্ষকদের মর্যাদা, সুযোগ-সুবিধা ও আর্থিক উন্নয়নের জন্য যে পদক্ষেপ …

বিস্তারিত পড়ুন