এইমাত্র পাওয়া

সহকারী শিক্ষক (টেকনিক্যাল) পদের মর্যাদা রক্ষায় করণীয় বিষয়ে ঢাকা বিভাগীয় কমিটির আলোচনা সভা”

শিক্ষাবার্তা ডেস্ক।।

জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের কারিগরি শাখার সহকারী শিক্ষক( টেকনিক্যাল) পদের মর্যাদা রক্ষায় করণীয় নির্ধারণ ও ঢাকা বিভাগীয় কমিটির সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা হয়েছে। ৬ সেপ্টেম্বর ঢাকার আইডিইবি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সরকারীকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক (টেকনিক্যাল) এসোসিয়েশন ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মো.শের এ জাহান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি অন্তর্বর্তী কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আলমগীর হোসেন।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন
সরকারিকৃত মাধ্যমিক সহকারী শিক্ষক টেকনিক্যাল এসোসিয়েশনের আহবায়ক মো. আব্দুল কাদির।

বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক সহকারী শিক্ষক টেকনিক্যাল এসোসিয়েশন’র সদস্য সচিব মো. আরিফুল ইসলাম ভূইয়া, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম,সহ: প্রচার সম্পাদক হরে কৃষ্ণ হিরা,যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাধ্যমিক সহকারী শিক্ষক টেকনিক্যাল অ্যাসোসিয়েশন, ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী হিমেল।
সভায় যেসব লিখিত প্রস্তাবনিয়ে সরকারের নিকট আবেদনের সিদ্ধান্ত গৃহীত হয় তা হলো:

১.সহকারী শিক্ষক (টেকনিক্যাল) পদ টি মাধ্যমিক বিদ্যালয়ের জনবলের স্থায়ী কাঠামোতে অন্তর্ভুক্ত করা।

২.এসএসসি ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা সচল রাখা ।

৩.ব্লক পোস্ট ধারণা বাতিল করে প্রচলিত বিধি অনুযায়ী প্রমোশন ও সিলেকশন গ্রেড নির্ধারণ করা

৪. অবসর /মৃত্যু ইত্যাদি কারণে কারিগরি পদ গুলি শূন্য হলে যথাযথ নিয়মে নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করা।
৫. পে- প্রোটেকশন সমস্যার সমাধান ও ৯ ম গ্রেড নিশ্চিত করা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.