এইমাত্র পাওয়া

Monthly Archives: September 2025

জাতিসংঘ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ঢাকাঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ (শুক্রবার) জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী, নিউইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে এবং প্রধান উপদেষ্টা দিনের ১০তম বক্তা হিসেবে বক্তৃতা করবেন। প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের লক্ষ্য, ২০২৬ …

বিস্তারিত পড়ুন

প্রথমবার এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক।। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এবার ইতিহাস রচিত হতে যাচ্ছে। দীর্ঘ চার দশকের এশিয়া কাপ ইতিহাসে এই প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আগামী রোববার এশিয়ান ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ মঞ্চে হতে যাচ্ছে এই মহারণ। এশিয়া কাপের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৪ সালে, সংযুক্ত আরব আমিরাতে। তিন দল—ভারত, পাকিস্তান …

বিস্তারিত পড়ুন

পেশাদার ফুটবলকে বিদায় জানালেন মেসির সতীর্থ

নিজস্ব প্রতিবেদক।। দুই দশকের ঝলমলে ক্যারিয়ার, ৩৬টি শিরোপা, একটি বিশ্বকাপ আর এক অবিস্মরণীয় যুগের অংশীদারিত্ব। অবশেষে সময় হলো সেই বিদায়ের, যেটি দীর্ঘদিন ধরেই আঁচ করা হচ্ছিল। লিওনেল মেসির দীর্ঘদিনের সঙ্গী, স্প্যানিশ মিডফিল্ড মাস্ট্রো সার্জিও বুসকেটস ঘোষণা দিলেন, চলতি এমএলএস মৌসুম শেষে ঝুলিয়ে রাখছেন বুট। ‘সময় এসেছে বিদায় বলার। আমি খুশি, …

বিস্তারিত পড়ুন

যুবশক্তিকে অন্তর্ভুক্ত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয় : প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক।। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, যুবকদের অন্তর্ভুক্তি ছাড়া টেকসই বৈশ্বিক অগ্রগতি সম্ভব নয়। প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে অন্তর্ভুক্তির বিশাল সম্ভাবনা রয়েছে, তবে এর সুফল যেন লোভের প্রাচীরে বন্ধ রাখা না হয়।’ বৃহস্পতিবার (২৫ বৃহস্পতিবার) নিউইয়র্কে ‘যুবদের জন্য বিশ্ব কর্মসূচি’র ৩০তম বার্ষিকী উপলক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে আয়োজিত …

বিস্তারিত পড়ুন

অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিল আইআইইউসি

নিজস্ব প্রতিবেদক।। ‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৫ দফা দাবি নিয়ে দীর্ঘ পাঁচ দিনের আন্দোলন মাথায় শিক্ষার্থীদের দাবি মেনে নিল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কর্তৃপক্ষ। এদিকে দাবি মেনে নেওয়ার বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে আনন্দ মিছিল করেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের সমস্যার সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, ছাত্রদের প্রতিনিধিদলসহ প্রতিটি বিভাগ …

বিস্তারিত পড়ুন

দেশের প্রায় সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাঃ দেশের আকাশে আবারও জমতে শুরু করেছে মেঘ। মৌসুমি বায়ু সক্রিয় না থাকলেও দেশের প্রায় সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার কাছাকাছি উড়িষ্যা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ধীরে ধীরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগরের অদূরে উড়িষ্যা-অন্ধ্র উপকূলীয় এলাকায় সরে গেছে। …

বিস্তারিত পড়ুন

এসএসসি ও দাখিল পরীক্ষার প্রশ্ন প্রণয়নে শিক্ষক প্রশিক্ষণ নিয়ে বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এসএসসি ও দাখিল পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন প্রশিক্ষণ কার্যক্রম আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে। শিক্ষকদের প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানের ছাড়পত্র আনাসহ ৩ বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সংশ্লিষ্ট …

বিস্তারিত পড়ুন

জুমার খুতবা চলাকালে দানবাক্স চালানো যাবে কি?

নিজস্ব প্রতিবেদক।। ইসলামে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে জুমার নামাজের গুরুত্ব ও ফজিলত অন্যতম। এ প্রসঙ্গে হাদিস শরিফে হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন ফরজ গোসলের মতো গোসল করে এবং প্রথম প্রহরে মসজিদে যায়, সে যেন একটি উট কোরবানি করল।’ দ্বিতীয় প্রহরে গেলে …

বিস্তারিত পড়ুন

ছাত্রীকে ওড়না ছাড়া দেখতে চাওয়া সেই অধ্যক্ষকে ওএসডি

নওগাঁঃ নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। সম্প্রতি ছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানোসহ কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছিল নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক …

বিস্তারিত পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুবির ৯ বিভাগের ১৮ পরীক্ষা স্থগিত

কুমিল্লাঃ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নয়টি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের অন্তত ১৮টি সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষরিত এক …

বিস্তারিত পড়ুন