এইমাত্র পাওয়া

Daily Archives: September 22, 2025

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের ২ শিক্ষার্থীকে মা র ধর, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

নাটোরঃ নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে নাটোর-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শহরের রামাইগাছি এলাকায় এ অবরোধ শুরু হয়। তবে আধা ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, ইনস্টিটিউটের সপ্তম ব্যাচের ষষ্ঠ পর্বের দুই শিক্ষার্থী— নাঈম ও পিয়াস …

বিস্তারিত পড়ুন

কর কমাতে থাকলে তো কিছুদিন পর বেতন-ভাতাও পাব না: অর্থ উপদেষ্টা

ঢাকাঃ অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সবাই বলে যে, ট্যাক্স কমিয়ে দেন। ট্যাক্সই দিতে চায় না কেউ। ট্যাক্স কমাতে কমাতে এমন অবস্থা হবে, কিছুদিন পরে বেতন-ভাতাও পাব না মনে হচ্ছে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ডিএসই ভবনে আয়োজিত বন্ড ও সুকুক মার্কেট নিয়ে সেমিনারে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। অনুষ্ঠানে …

বিস্তারিত পড়ুন

“উচ্চশিক্ষায় বিপ্লবী পদক্ষেপ: খালেদা জিয়ার হাত ধরে প্রাইভেট ভার্সিটির যাত্রা”

।। এ এইচ এম সায়েদুজ্জামান।।  উচ্চশিক্ষা একটি জাতির অগ্রগতির প্রাণশক্তি। বিশ্বায়নের যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে বিশ্ববিদ্যালয়ভিত্তিক শিক্ষা-ব্যবস্থা কতটা কার্যকর এবং সময়োপযোগী তা নির্ধারণ করে দেয় একটি দেশের ভবিষ্যৎ। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে উচ্চশিক্ষা নির্ভর করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ওপর। কিন্তু ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাস হওয়ার মাধ্যমে উচ্চশিক্ষায় …

বিস্তারিত পড়ুন

আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

ঢাকাঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ সেপ্টেম্বর) ইসি সচিবলয়ের পরিচালক (জনসংযোগ) মোঃ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা ডাটাবেইজে …

বিস্তারিত পড়ুন

নতুন প্রক্টর নিয়োগের পরও চবির প্রক্টরিয়াল বডি অপসারণের দাবি শিক্ষার্থীদের

চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগের পরও বাকি প্রক্টরিয়াল বডির সদস্যদের অপসারণের দাবি জানিয়েছেন অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ। এ দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কলার ঝুপড়িতে সংবাদ সম্মেলন করেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নারী অঙ্গনের সংগঠক ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিকদার। তিনি বলেন, সাবেক প্রক্টর …

বিস্তারিত পড়ুন

কুয়েটে সং ঘ র্ষ: সাত মাস পর ৫ শিক্ষার্থীকে বহিষ্কার

খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষ ও শিক্ষক লাঞ্চনার ঘটনার সাত মাস পর ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কুয়েট। এ ছাড়া ৩২ জনকে সতর্ক করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার শাস্তি পাওয়া শিক্ষার্থীদেরকে চিঠি দেওয়া হয়েছে। কুয়েট ছাত্র …

বিস্তারিত পড়ুন

সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্কলার্সহোম উপাধ্যক্ষের পদত্যাগ

সিলেটঃ সিলেটের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোমের শাহী ঈদগাহ ক্যাম্পাসের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমান আহমেদ দানিয়ালের মৃত্যুর ঘটনায় তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন উপাধ্যক্ষ আশরাফ হোসেন চৌধুরী। একই সঙ্গে শিক্ষার্থীদের উত্থাপিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের লিখিত আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। রোববার (২১ সেপ্টেম্বর) সকাল থেকেই আজমানের সহপাঠী, অভিভাবক এবং সাবেক শিক্ষার্থীরা …

বিস্তারিত পড়ুন

স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান

ঢাকাঃ স্বাধীনতা পুরস্কার-২০২৬ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এ প্রস্তাব পাঠানো যাবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব এ বি এম সাদিকুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ প্রস্তাব আহ্বান করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের ৪ সেপ্টেম্বরের চিঠির বরাত দিয়ে ১৮ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো …

বিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জের ৩৭৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে প্রধান শিক্ষক সংকট সৃষ্টি হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে। জেলার ৫৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৭৩টিতে নেই প্রধান শিক্ষক। এছাড়াও ৮৭টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষক। শিক্ষক সংকটে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। ফলে অভিভাবক মহলে দেখা দিয়েছে ক্ষোভ। খোঁজ নিয়ে জানা গেছে, জেলার …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে চেক প্রতারণা মা ম লায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

চট্টগ্রাম: চট্টগ্রাম বাঁশখালীতে চেক প্রতারণা মামলায় মৌলভী ইদ্রিস নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে বাঁশখালী উপজেলার চাম্বল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বাঁশখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল শাহ আমানত দাখিল মাদ্রাসার শিক্ষক মৌলভী ইদ্রিসের বিরুদ্ধে …

বিস্তারিত পড়ুন