এইমাত্র পাওয়া

‘শিক্ষা, নৈতিকতা ও ইসলামের আলো একসঙ্গে থাকলেই আদর্শ সমাজ গড়ে ওঠে’

চট্টগ্রামঃ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আফম খালিদ হোসেন বলেছেন, শিক্ষা, নৈতিকতা ও ইসলামের আলো একসঙ্গে থাকলেই একটি আদর্শ সমাজ গড়ে ওঠে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া জামিয়াতুল আনওয়ার হেমায়তুল ইসলাম মাদ্রাসা পরিদর্শনে এসে শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. আফম খালিদ হোসেন বলেন, শুধু বইয়ের জ্ঞান নয়, একজন শিক্ষার্থীকে হতে হবে নৈতিক, মানবিক ও দায়িত্বশীল। ইসলামী শিক্ষার মাধ্যমে সেই গুণগুলো অর্জন সম্ভব। মাদ্রাসাগুলো জাতি গঠনে ভূমিকা রাখছে। এখান থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের আদর্শ নাগরিক ও নেতৃত্ব।

ধর্ম উপদেষ্টার আগমন উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৭/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.