ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইভটিজিংয়ের অপরাধে মো. মাঈনুদ্দিন (২৮) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
মো. মাঈনউদ্দিন বায়েক ইউনিয়নের ধোপাখলা গ্রামের ইদন মিয়ার ছেলে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাঈনুদ্দিনকে ছয়মাসের কারাদন্ড দেন ও ৫০০ টাকা জরিমানা করেন। ছামিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, মাঈনুদ্দিন উল্লেখিত বিদ্যালয়ের সামনে মেয়েদের উত্যক্ত করে সেটা ভিডিও ধারণ করে টিকটক করতো। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠে। এ অবস্থায় মাঈনুদ্দিন পালিয়ে যায়। মঙ্গলবার সে আবারো বিদ্যালয়ের সামনে টিকটক করতে এলে হাতেনাতে ধরা পড়ে। এ অবস্থায় ভ্রাম্যমাণ আদালত সাজা দেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৭/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
