এইমাত্র পাওয়া

Daily Archives: June 3, 2025

বাস্তবসম্মত বাজেট তৈরি করেছি: পরিকল্পনা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরে জন্য বাস্তবমুখী মিত্যব্যয়ীতার বাজেট দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পরিকল্পনা উপদেষ্টা বলেন, বাস্তবসম্মত বাজেট তৈরি করেছি, যা বাস্তবায়ন করা সম্ভব। প্রস্তাবিত বাজেট ১১১৩টি প্রকল্পের মধ্যে মাত্র ২০-৩০টি …

বিস্তারিত পড়ুন

পিএসসির রোডম্যাপ: ২০২৫ সালে ৩ বিসিএসের চূড়ান্ত ফল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বিসিএস জট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি রোডম্যাপ ঘোষণা করেছে। এতে তিন বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা জানানো হয়। মঙ্গলবার (৩ জুন) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, কমিশন চলমান বিসিএস জট নিরসন এবং কালক্ষেপণ কমানোর লক্ষ্যে …

বিস্তারিত পড়ুন

শিক্ষা ও স্বাস্থ্য খাতে আরও বেশি বরাদ্দ প্রয়োজন: সিপিডি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০২৫-২৬ অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির অনুপাতে বরাদ্দ কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৫৩ শতাংশ। এটি এলডিসিভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বনিম্ন। আবার স্বাস্থ্য খাতে উন্নয়ন বরাদ্দ কমানো হয়েছে ১৩ শতাংশ। সিপিডি মনে করে, মানব উন্নয়নে এ দুটি খাতে আরও বেশি বরাদ্দ প্রয়োজন। মঙ্গলবার (৩ জুন) সকালে রাজধানীর গুলশানে একটি …

বিস্তারিত পড়ুন

২য় ক্যাম্পাসের সব জমি বুঝে পেলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ কেরানীগঞ্জের তেঘরিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের ২০০ একর জমি বুঝে পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (৩ জুন) সকাল সাড়ে ১১টায় হস্তান্তরে বাকি থাকা ১১.৪০ একর জমি দাপ্তরিকভাবে হস্তান্তর করে ঢাকা জেলা প্রশাসন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৭ সালে একনেক সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০০ একরের নতুন ক্যাম্পাসের অনুমোদন …

বিস্তারিত পড়ুন

গবেষণার জন্য দেওয়া টাকা যেন বিফলে না যায়: বিএমইউ উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, গবেষণার জন্য দেওয়া টাকা যেন বিফলে না যায়। জনগণের অর্থ যেন মানুষের উপকারে আসে। গবেষণার ক্ষেত্রে দেশ ও বিজ্ঞানের কল্যাণ হয়, মানুষের উপকারে আসে এমন গবেষণায় মনোযোগ দিতে হবে। মঙ্গলবার (৩ জুন) বিএমইউর এ ব্লক অডিটোরিয়ামে …

বিস্তারিত পড়ুন

বৈষম্যহীন সমাজের ‘ভিশন’ বাজেটে আসেনি: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বৈষম্যহীন সমাজের ভিশন (লক্ষ্য) বাজেটে আসেনি বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। ঘোষিত বাজেট নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলটি বলেছে, অন্তর্বর্তী সরকার বর্তমান সময়ের অর্থনৈতিক সমস্যাগুলো অ্যাড্রেস (নিরূপণ) করতে পেরেছে। কিন্তু এর সঠিক সমাধান-কৌশল কিংবা বৈষম্যহীন সমাজের ভিশন (লক্ষ্য) এই বাজেটের মধ্য দিয়ে আসেনি। নতুন বন্দোবস্তে অর্থনৈতিক রূপান্তরের …

বিস্তারিত পড়ুন

৪৪তম বিসিএস: চূড়ান্ত ফল ৩০ জুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরত্ব দিয়ে কাজ করছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এরই অংশ হিসেবে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ৩০ জুন প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার (৩ জুন) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো …

বিস্তারিত পড়ুন

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদের পছন্দক্রম স্থগিত

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নন-ক্যাডার পদের চাকরিতে আগ্রহীদের পছন্দক্রমের প্রদান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন । এর আগে সোমবার (২ জুন) ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় …

বিস্তারিত পড়ুন

উখিয়ায় ৮ ঘণ্টা অবরোধের পর সড়ক ছাড়লেন চাকরিচ্যুত শিক্ষকরা

কক্সবাজারঃ রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা এবার সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (৩ জুন) টানা ৮ ঘণ্টা কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কোটবাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এতে কক্সবাজার ও টেকনাফের মধ্যকার সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের ফলে চরম ভোগান্তিতে পড়েন কয়েক হাজার যাত্রী। নারী-শিশুসহ সাধারণ মানুষকে …

বিস্তারিত পড়ুন

বুধবার প্রকাশ হতে পারে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামীকাল বুধবার (০৪ মে) ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তাগিদে কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যে কোনো সময় ফলাফল প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা গেছে, আগামীকাল বুধবার সংস্থাটির বোর্ড সভা রয়েছে। এ সভা শেষে ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল …

বিস্তারিত পড়ুন