এইমাত্র পাওয়া

৪৪তম বিসিএস: চূড়ান্ত ফল ৩০ জুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ৪৪তম বিসিএস দ্রুত শেষ করার জন্য সবচেয়ে গুরত্ব দিয়ে কাজ করছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এরই অংশ হিসেবে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী ৩০ জুন প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (৩ জুন) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেছিলেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.