ঢাকাঃ দেশে ফের করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। গত এক দিনে ১৫ রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে কোভিডে কেউ মারা যায়নি। আর এ নিয়ে চলতি বছর কোভিড আক্রান্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৪০ জনে; এর মধ্যে ৮২ জনই জুন মাসের প্রথম ১২ দিনে শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। …
বিস্তারিত পড়ুনDaily Archives: June 12, 2025
তিন মাসে ব্যাংক খাতে ৪০ হাজার কোটি টাকা আমানত বেড়েছে
ঢাকাঃ চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) দেশের ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা। এতে করে মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১৯ লাখ ২৩ হাজার ৫০৬ কোটি টাকা। গত বছরের ডিসেম্বর শেষে এই পরিমাণ ছিল ১৮ লাখ ৮৩ হাজার ৭১১ কোটি টাকা। তিন মাসে …
বিস্তারিত পড়ুনগুচ্ছের প্রাথমিক ভর্তি সম্পর্কে যা জানা গেল
ঢাকাঃ গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য বিভাগ পছন্দক্রমসহ আবেদনের সময়সীমা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ জুন) রাত ১১টা ৫৯ মিনিটে। এর আগে গত ২৯ মে বিকেল ৫টা থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়, যা প্রথমে ৫ জুন পর্যন্ত চলার কথা থাকলেও শিক্ষার্থীদের সুবিধার্থে এক সপ্তাহ বাড়িয়ে ১২ …
বিস্তারিত পড়ুনএইচএসসি পরীক্ষার্থীদের পড়ালেখার খোঁজ নিতে শিক্ষার্থীদের বাড়িতে ইউএনও
ব্রাহ্মণবাড়িয়াঃ আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও প্রস্তুতির খোঁজখবর নিতে রাতে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়েছেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ছামিউল ইসলাম। বুধবার রাতে এ ভিজিটে তার সঙ্গে ছিলেন কসবা টি. আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং আইসিটি বিষয়ের প্রভাষক মো. জুয়েল। এ সময় শিক্ষার্থীদের …
বিস্তারিত পড়ুনউৎসবে ডায়াবেটিস রোগীদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
উৎসবগুলোতে প্রায়ই খাবারের আয়োজনটা বেড়ে যায় এবং ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য এ ধরনের উদ্যাপনের সময় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করা বিশেষভাবে চ্যালেঞ্জিং হতে পারে। প্রচুর পরিমাণে মিষ্টি, ভাজা খাবার, উচ্চ কার্বোহাইড্রেটযুক্ত খাবার এবং অনিয়মিত খাবারের সময় গ্লাইসেমিক নিয়ন্ত্রণ ব্যাহত করতে পারে। নিচে মূল খাদ্য তালিকাগত উদ্বেগ এবং সেগুলো পরিচালনা করার …
বিস্তারিত পড়ুনআগামী রবিবার সরকারি-বেসরকারি কলেজ খুলবে
ঢাকাঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে লম্বা ছুটি কাটাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা। তবে সরকারি-বেসরকারি কলেজগুলোতে এই ছুটি এবার সব থেকে কম। ১০ দিন ছুটি শেষে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলো খুলছে রোববার। এ ছুটি শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (১২ জুন)। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় রোববার খুলবে …
বিস্তারিত পড়ুনভারতে বিমান বিধ্বস্ত, আছড়ে পড়ে মেডিকেল কলেজের ছাত্রাবাসে
ঢাকাঃ ভারতের গুজরাটে ২৪২ আরোহী নিয়ে আজ বৃহস্পতিবার বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। গুজরাট থেকে লন্ডনগামী বিমানটির বহু যাত্রী হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এরমধ্যে জানা গেছে বিমানটি আছড়ে পড়েছে একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে। যেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। বিমান সরাসরি ছাত্রাবাসে আছড়ে পড়ায় অনেক শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা করা …
বিস্তারিত পড়ুনআগামী বছরের জন্য পাঠ্যবই ছাপার কাজ শুরু, সাড়ে ৪ কোটি বই কম লাগছে
ঢাকাঃ আগামী বছরের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যবই ছাপার কাজ শুরু করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। মোট বইয়ের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় সাড়ে চার কোটির বেশি কমছে। মাধ্যমিকেই বেশি বই কমছে। এর ফলে ছাপার কাজে খরচও কমছে। আগে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রকৃত চাহিদার চেয়ে বেশি দিত। এবার চাহিদা …
বিস্তারিত পড়ুনআগামী ১ নভেম্বর ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি হবে, ছয়টির সূচি ঘোষণা
ঢাকাঃ ছয়টি বিসিএসের (বাংলাদেশ সিভিল সার্ভিস) সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষাসহ চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ জানানো হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ১ নভেম্বর ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করা হবে। ওইদিন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছে পিএসসি। …
বিস্তারিত পড়ুনপ্রধান উপদেষ্টা আজ ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন
ঢাকাঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। লন্ডনে সেন্ট জেমস প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস প্রধান উপদেষ্টার হাতে এই পুরস্কার তুলে দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ এ তথ্য জানান। প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল