এইমাত্র পাওয়া

বুধবার প্রকাশ হতে পারে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামীকাল বুধবার (০৪ মে) ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তাগিদে কাজ করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। যে কোনো সময় ফলাফল প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, আগামীকাল বুধবার সংস্থাটির বোর্ড সভা রয়েছে। এ সভা শেষে ১৮তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে অগাামীকালই ফল প্রকাশিত হতে পারে।

২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। এ পরীক্ষায় অংশ নিতে রেকর্ড প্রায় ১৯ লাখ প্রার্থী আবেদন করেন। ২০২৪ সালের ১৫ মার্চ এ নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে, ২০২৪ সালের ১৪ অক্টোবর অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ। এতে লিখিত পরীক্ষায় ৮৩ হাজার ৮৬৫ জন উত্তীর্ণ হোন। গড় পাসের হার ছিল ২৪ শতাংশ।

প্রিলিমিনারি পরীক্ষায় ৪ লাখ ৭৯ হাজার ৯৮১ জন প্রার্থী পাস করেছিলেন।

এর মধ্যে স্কুল-২ পর্যায়ে ২৯ হাজার ৫১৬ জন, স্কুল পর্যায়ে ২ লাখ ২১ হাজার ৬৫২ জন এবং কলেজ পর্যায়ে ২ লাখ ২৮ হাজার ৮১৩ জন রয়েছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.