এইমাত্র পাওয়া

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদের পছন্দক্রম স্থগিত

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ৪৪তম বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে নন-ক্যাডার পদের চাকরিতে আগ্রহীদের পছন্দক্রমের প্রদান অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন ।

এর আগে সোমবার (২ জুন) ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে থেকে ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩ অনুযায়ী ১ম থেকে ১২তম গ্রেডভুক্ত নন-ক্যাডার পদে চাকরি পেতে আগ্রহী প্রার্থীর কাছ থেকে পছন্দক্রম আহবান সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

উলেখ্য, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading