নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, আগামী ২০২৫-২৬ অর্থবছরে জন্য বাস্তবমুখী মিত্যব্যয়ীতার বাজেট দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, বাস্তবসম্মত বাজেট তৈরি করেছি, যা বাস্তবায়ন করা সম্ভব। প্রস্তাবিত বাজেট ১১১৩টি প্রকল্পের মধ্যে মাত্র ২০-৩০টি নতুন প্রকল্প নেওয়া হয়েছে। তা আবার সবুজ পাতায় বরাদ্দকৃত প্রকল্প আগের বছরের, আমরা যা বাস্তবায়ন করব, তার মধ্যে অপ্রয়োজনীয় গুলি বাদ দিচ্ছি।
ঋণ নিয়ে ঋণ পরিশোধ করার প্রক্রিয়া থেকে বের হয়ার আশা জানিয়ে তিনি বলেন, ঋণ নিয়ে ঋণ পরিশোধ করার দুষ্টু চক্র থেকে বেরিয়ে আসতে সময় লাগবে।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, আমাদের পুরো সময় আমরা জঞ্জাল পরিষ্কারের চেষ্টা করেছি। সবুজ পাতার প্রকল্পগুলোই আমরা করেছি। এগুলো নিয়েই আগামীতে কাজ করা হবে। এগুলো পরবর্তী বাজেটে করা হবে। পরের সরকার এইসব প্রকল্পগুলো হাতে নিবে। তারা সিদ্ধান্ত নেবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/০৬/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
