এইমাত্র পাওয়া

Monthly Archives: February 2025

মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ, দল ঘোষণা পরদিন

ঢাকাঃ তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে আগামী বুধবার। ওই দিন জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এর আগের দিন মঙ্গলবার উপদেষ্টার পদ ছাড়বেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। জাতীয় …

বিস্তারিত পড়ুন

এমপিও শিক্ষকদের এক তারিখের মধ্যে বেতন পরিশোধের আশ্বাস মাউশির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ  বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি মাসের এক তারিখের মধ্যে পরিশোধ করার ব্যাপারে দ্রতু পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আজাদ খান। রবিবার সকাল ১১ টায় শিক্ষা ভবনে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাথে মতবিনিময় সভায় জোটটির পক্ষ থেকে মাসের এক …

বিস্তারিত পড়ুন

জাতীয়করণ ও ঈদের আগেই শতভাগ বোনাসের দাবি, আশ্বাস দিলেন মাউশি ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বেসরকারি এমপিওভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ, শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি মাসের এক তারিখের মধ্যে পরিশোধ এবং ঈদের আগেই শতভাগ উৎসব ভাতাসহ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সদ্য যোগদান করা মহাপরিচালক অধ্যাপক ড. আজাদ খানের নিকট ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোট। এ সময় শিক্ষকদের …

বিস্তারিত পড়ুন

ধামরাইয়ে নানা বাড়ি বেড়াতে এসে ধ-র্ষ-ণের শিকার মাদ্রাসাশিক্ষার্থী

ঢাকাঃ ঢাকার ধামরাইয়ে নানার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছে মাদ্রাসার এক ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত এবি হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। ধর্ষণের ঘটনায় ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ধামরাই থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আতাউল মাহমুদ খান …

বিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোসলেম যেখানেই যান সংসার ভাঙেন নারীর

ঢাকাঃ রাজশাহী, পাবনা, নওগাঁ, পোড়শাসহ চাকরি জীবনে যেখানেই দায়িত্ব পালন করেছেন, সেখানে গিয়েই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেম উদ্দিন নারীর সঙ্গে জড়িয়েছেন এমন অভিযোগ উঠেছে। সরকারি চাকরি, বিয়েসহ নানা প্রলোভনে অবৈধ সম্পর্ক স্থাপন করেছেন। এ ঘটনায় এক নারীর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাও করেছেন। সংসার ভেঙেছে কয়েকজনের। প্রতারিত হচ্ছেন …

বিস্তারিত পড়ুন

ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উসকানি দিয়ে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে

ঢাকাঃ ইচ্ছাকৃতভাবে ধর্মীয় উসকানি দিয়ে একটি বিশেষ চক্র ঐক্য ও শান্তিপূর্ণ সহাবস্থানকে বিনষ্টের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দিবাগত রাত ১টা ৪৬ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিউনিটি অ্যাফেয়ার্স সেলের সম্পাদক রফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, …

বিস্তারিত পড়ুন

৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ঢাকাঃ ঢাকাসহ দেশের ৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, টাঙ্গাইল, …

বিস্তারিত পড়ুন

বাকৃবিতে সন্দেহভাজন পাঁচ জনকে ছিনতাইয়ের উপকরণসহ আটক

ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছিনতাইয়ের উপকরণসহ সন্দেহভাজন পাঁচ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা পুলিশ। আটককৃত ব্যক্তিদের কাছ থেকে ধারালো অস্ত্র ও মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিনার সামনের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি পুলিশ ক্যাম্পের দায়িত্বরত সাব-ইন্সপেক্টর মিজানুর …

বিস্তারিত পড়ুন

কুয়েটের ৮০ শিক্ষার্থী প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে ঢাকার উদ্দেশ্যে রওনা

খুলনাঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য, উপ উপাচার্যকে অপসারণ এবং নতুন নিয়োগসহ ৬ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা। এজন্য সকাল ৮টায় দুটি বাসে ৮০ শিক্ষার্থী ঢাকায় রওনা দিয়েছেন। এ সময় শিক্ষার্থীদের মাথায় ও চোখে লাল কাপড় বাঁধা ছিল। যাত্রা …

বিস্তারিত পড়ুন

ডিসেম্বর-জানুয়ারিতে নির্বাচন চায় সরকার

নিজস্ব প্রতিবেদক।। ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে, আর আরেকটু বেশি …

বিস্তারিত পড়ুন