এইমাত্র পাওয়া

Daily Archives: February 21, 2025

দুবাইয়ে সব বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক

ঢাকাঃ দুবাইয়ের সব বেসরকারি স্কুলে আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সেখানের নলেজ ও হিউম্যান ডেভলপমেন্ট অথরিটি (কেএইচডিএ) এই নতুন নিয়ম চালু করেছে। বলা হয়েছে, দুবাইয়ের সব বেসরকারি স্কুল ও শৈশব কেন্দ্রগুলোতে ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের আরবি ভাষা শিক্ষা দিতে হবে। কেএইচডিএ জানিয়েছে, প্রথম ধাপে চার থেকে ছয় বছর …

বিস্তারিত পড়ুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮ হলের নাম পরিবর্তন

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মোট আটটি হলের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের অনুমোদনক্রমে ও রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. ইকতিয়ার উদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিক্ষার্থীদের জোরালো দাবির পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তন কমিটির মতামতের ভিত্তিতে …

বিস্তারিত পড়ুন

বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে সেই ৬৪ এসপিকে: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ২০১৮ সালের ‘বিতর্কিত’ নির্বাচনে দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জেলা প্রশাসককে (ডিসি) তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হলে সামনে চলে আসে …

বিস্তারিত পড়ুন

ছাত্রীদের উত্ত্যক্ত: প্রতিবাদ করায় লাঞ্ছিত মাধ্যমিক শিক্ষক

কুমিল্লাঃ জেলার দাউদকান্দি উপজেলায় বখাটের উত্ত্যক্তের হাত থেকে শিক্ষার্থীদের রক্ষা করায় বখাটের হাতে শিক্ষক হেনস্তার শিকার হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার গৌরীপুর বাজারে এ ঘটনা ঘটে। হেনস্তার শিকার ওই শিক্ষকের নাম আবদুর রহমান ঢালী। তিনি উপজেলার গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি প্রথম আলোর দাউদকান্দি উপজেলা …

বিস্তারিত পড়ুন

‘অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে’ নারায়ণগঞ্জে শিক্ষক সম্মাননা অনুষ্ঠান বাতিল

নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ বন্দরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক সম্মাননা ও স্মারকগ্রন্থ ‘ব্ল্যাকবোর্ড’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের এই আয়োজনকে ‘পতিত ফ্যাসিস্টকে পুনরুজ্জীবিত করা হচ্ছে’ অভিযোগ এনে বাতিল করা হয়েছে বলে উল্লেখ …

বিস্তারিত পড়ুন

সব আ‌ন্দোলন থে‌কে শিক্ষা নি‌তে হ‌বে: বাকৃ‌বি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা; বাংলা‌দেশ কৃ‌ষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃ‌বি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে জুলাই আন্দোলন আমাদের একটি করে শিক্ষা দিয়ে যাচ্ছে। এই সব আ‌ন্দোলন থে‌কে শিক্ষা নি‌য়ে আমাদের জীবনকে পরিবর্তন কর‌তে হ‌বে। দে‌শের আর্থ-সামা‌জিক অবস্থার প‌রিবর্তন কর‌তে হ‌বে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত গণতা‌ন্ত্রিক …

বিস্তারিত পড়ুন

রাঙামাটিতে শিক্ষক সংকটে এগোচ্ছে না মাতৃভাষায় পাঠদান

রাঙামাটিঃ রাঙামাটি জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপার পাশেই ‘বনরূপা সরকারি প্রাথমিক বিদ্যালয়’। সেখানকার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিষ্ঠা চাকমা। প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত তাকে মাতৃভাষার পাঠ্যবই দেওয়া হয়েছে। কিন্তু নিজের ভাষা চাকমা বর্ণমালা এখনো আয়ত্তে আসেনি তার। নির্ভুলভাবে লিখতেও পারে না। এমনকি অন্যান্য বইয়ের মতো পড়তেও পারে না। তার ক্লাসের অর্ণি …

বিস্তারিত পড়ুন

ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল স্বাধিকার প্রতিষ্ঠা: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, রাষ্ট্রভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য ১৯৫২ সালের আন্দোলন সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। এটি ছিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। …

বিস্তারিত পড়ুন

শিক্ষক-কর্মচারীদের দেওয়া উপহারের গাড়িতে রাজকীয় বিদায় প্রধান শিক্ষকের

পঞ্চগড়ঃ গলায় পুষ্পমাল্য, সঙ্গে সম্মাননা স্মারক ও নানা ধরনের উপহার নিয়ে পুষ্পসজ্জিত সাজানো গাড়িতে বসে আছেন প্রধান শিক্ষক। আর সেই গাড়িতে রশি লাগিয়ে স্কুল প্রাঙ্গণ থেকে টেনে রাস্তায় নিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। চাকরি জীবনের শেষ দিনে শিক্ষকের প্রতি শ্রদ্ধাস্বরূপ এমন বর্ণিল আয়োজন করেন পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীরা। …

বিস্তারিত পড়ুন

মাতৃভাষায় পড়তে চায় শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা

শেরপুরঃ শেরপুর জেলায় গারো, কোচ, হাজং, বানাই, ডালুসহ সাতটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। এদের রয়েছে নিজস্ব ভাষা। এসব পরিবারের সুখ-দুঃখের গল্পটা চলে মাতৃভাষাতেই। কিন্তু ভবিষ্যতের স্বপ্ন বুনতে হাঁটতে হয় বাংলা ভাষার হাল ধরে। তাই দিন দিন নিজ মাতৃভাষা হারিয়ে যাচ্ছে, এতে আক্ষেপ তাদের। নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় এমন অবস্থার …

বিস্তারিত পড়ুন