নিজস্ব প্রতিবেদক।।ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ইউনিট বাঁধনের নবীনবরণ অনুষ্ঠানে দেওয়া খাবার খেয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ ৭ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শহিদ ডা. মোর্তজা মেডিকেল সেন্টারেও চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীরা রাজধানীর চানখারপুলের নাজিমুদ্দিন …
বিস্তারিত পড়ুনMonthly Archives: November 2024
সারদায় প্রশিক্ষণরত আরও ৫৮ এসআইকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক।। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৃতীয় দফায় রাজশাহীর সারদায় আরও ৫৮ জন প্রশিক্ষণরত উপপরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর। তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে, রাজনৈতিক কারণে …
বিস্তারিত পড়ুনআজও ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ সাত কলেজ শিক্ষার্থীদের
ঢাকাঃ স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে নতুন কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৪ নভেম্বর) দ্বিতীয় দিনেও সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। সেই সঙ্গে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন। সোমবার (৪ নভেম্বর) সকাল থেকে ঢাকা কলেজসহ বিভিন্ন ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম …
বিস্তারিত পড়ুন৩ দফা দাবিতে জবি শিক্ষার্থীদের আন্দোলন, ‘তাঁতীবাজার অবরোধ’
ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দফা দাবিতে পুরান ঢাকার তাঁতীবাজার অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২ টার সময় তাতীবাজার অবরোধ করে তারা। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচির ডাক দেন। শিক্ষার্থীদের তিনটি দাবি হলো- স্বৈরাচারের সময়ে নিয়োগপ্রাপ্ত দূর্নীতিবাজ প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং …
বিস্তারিত পড়ুননিরাপত্তা জোরদারে ঢাবিতে চালু হচ্ছে ‘ক্যাম্পাস সিকিউরিটি সার্ভিস’
ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভৌগোলিক অবস্থান এবং এর আশপাশে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ খোলামেলা জায়গা থাকায় বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিদিন প্রচুর যানবাহন চলাচল করে এবং জনসমাগম ঘটে। বিভিন্ন সময় শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে নানা অপ্রীতিকর ঘটনা ও ট্রাফিক দুর্ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতায় ভুগতে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের। এ জন্য বিশ্ববিদ্যালয় এলাকার …
বিস্তারিত পড়ুনরাবিতে মার্কস জালিয়াতি করে শিক্ষক হওয়ার অভিযোগ
রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত লঙ্ঘন করে অবৈধভাবে শিক্ষক হওয়ার অভিযোগ উঠেছে বিভাগের সহকারী অধ্যাপক নূর নুসরাত সুলতানার বিরুদ্ধে। বিভাগটির সাবেক ছাত্র বর্তমান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নূরুল হুদা হাইকোর্টে তার বিরুদ্ধে রিট দায়ের করেন। ফলে নূর নুসরাত সুলতানাসহ আইন বিভাগের ৩ জন শিক্ষকের নিয়োগ অবৈধ …
বিস্তারিত পড়ুনচবিতে যৌ-ন নির্যাতনের অভিযোগে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মী মারুফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ছাত্রীর মামলায় এই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে হাটহাজারী থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই শিক্ষার্থী ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। …
বিস্তারিত পড়ুনআয়কর রিটার্ন দেওয়ার সময় বাড়ানোর আভাস
নিজস্ব প্রতিবেদক।। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। সময়সীমার মধ্যে জমা দিতে না পারলে বিদ্যমান আয়কর আইন অনুসারে তাকে জরিমানা ও সুদ পরিশোধ করতে হবে। তবে আগামী ৩০ নভেম্বরের এই সময়সীমা আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো: আব্দুর রহমান খান। রোববার (৩ …
বিস্তারিত পড়ুনদুই ধাপে বিশ্ব ইজতেমা, তারিখ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক।।আগামী বছর বিশ্ব ইজতেমার দুই পর্বের সূচি ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। এর আগে সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় মন্ত্রণালয়ের সম্মেলন …
বিস্তারিত পড়ুনশিয়ালের কামড়ে শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও শিশুসহ ৯ জন আ-হ-ত
রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৃথক তিন স্থানে হিংস্র শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছেন। রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে উপজেলার দেবগ্রাম ইউনিয়ন এবং পৌরসভার ১ ও ২নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী পৌরসভার ১নং ওয়ার্ডের মাস্টার পাড়ায় একজনকে কামড়ানোর …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল