Monthly Archives: August 2024

ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল স্কুলশিক্ষকের

নাটোরঃ জেলার লালপুরে ট্রেনে কাটা পড়ে এস এম শরিফুল ইসলাম (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার গোপালপুর পৌরসভার নর্থ বেঙ্গল সুগার মিলের পাশে নারায়ণপুর রেলগেটে এ ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষক উপজেলার বিরপাড়া গ্রামের মৃত সাদের আলী শেখের ছেলে। তিনি লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা (বিপিএড) শিক্ষক …

বিস্তারিত পড়ুন

রাবির ৭ হলের প্রাধ্যক্ষসহ ৩১ আবাসিক শিক্ষকের পদত্যাগ

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাত হলের প্রাধ্যক্ষসহ ৩১ আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন। রেজিস্ট্রার বলেন, ব্যক্তিগত কারণেই অধিকাংশ প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষক পদত্যাগ করেছেন। জানা গেছে, ১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জয়ন্তী রাণী বসাক, রহমতুন্নেসা হলেন প্রাধ্যক্ষ অধ্যাপক হাসনা হেনা, …

বিস্তারিত পড়ুন

বাংলাদেশের প্রগতি যাত্রায় ভারত সহযাত্রী: মোদি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশের প্রগতির যাত্রায় ভারত সহযোগী হিসেবে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এ কথা বলেন। নরেন্দ্র মোদি বলেন, আমরা মানবতার কল্যাণে ব্রতী। এই কারণেই বাংলাদেশের সঙ্গে থাকব। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার …

বিস্তারিত পড়ুন

অন্তর্বর্তী সরকারে যুক্ত হচ্ছেন আরও ৫ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা আরও বাড়ছে। নতুন করে শপথ নেবেন আরও পাঁচ উপদেষ্টা। এ নিয়ে মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়াবে ২২ জনে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিধি বড় হচ্ছে। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসহ ১৭ উপদেষ্টা শপথ নিয়ে কাজ …

বিস্তারিত পড়ুন

বিএসএমএমইউ উপাচার্যের পদত্যাগ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. দীন মো. নূরুল হকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে বিএসএমএমইউতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসারও দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বটতলায় বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে এই কর্মসূচি …

বিস্তারিত পড়ুন

ঢাকা ওয়াসার নতুন এমডি এ কে এম সহিদ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, .ঢাকাঃ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির উপ-ব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাকে নতুন এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গতকাল বুধবার (১৪ আগস্ট) পদত্যাগ করেন আগের এমডি তাকসিম এ খান। গত ১৫ বছরে ঢাকা …

বিস্তারিত পড়ুন

স্থগিত এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন রুটিন প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত হওয়া লিখিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। লিখিত শেষে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়। শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/০৮/২০২৪

বিস্তারিত পড়ুন

রবিবার থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ আগামী রবিবার থেকে দেশের সব মাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরুর নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম …

বিস্তারিত পড়ুন

শিক্ষাবার্তা’য় সংবাদ: সেই ৬ শিক্ষকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গত ১১ জুলাই “বকশীগঞ্জ: ২০ বছর পর স্কুলে আবির্ভূত হয়ে এমপিওভুক্ত হলেন ৫ শিক্ষক” ও গত “১৫ জুলাই বকশীগঞ্জ: সেই ৫ শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করবে ময়মনসিংহ আঞ্চলিক কার্যলয়“ শিরোনামে  শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর তদন্তের নির্দেশ দিয়ে চিঠি ইস্যু করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার আঞ্চলিক উপ-পরিচালকের কার্যালয়।  উপ-পরিচালকের কার্যালয় …

বিস্তারিত পড়ুন

পদত্যাগ করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশীদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামিক স্টাডিজ বিভাগে যোগদানের জন্য আবেদন করেছেন। ঢাবির ইসলামি স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল …

বিস্তারিত পড়ুন