আমাকে গুম করে ‘আয়নাঘরে’ নিয়ে যাওয়া হয়েছিল: নাহিদ ইসলাম

ঢাকাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছেন তাকে গুম করে ‘আয়নাঘরে’ নিয়ে যাওয়া হয়েছিল।

বুধবার রাত সোয়া ৮টার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ বিষয়টি জানিয়েছেন।

নাহিদ লিখেছেন, ‘আমাকে গুম করে ২৪ ঘণ্টার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এই কথিত আয়নাঘরে। স্বাধীন বাংলাদেশে আমরা কোনো আয়নাঘর দেখতে চাই না।’

গুম হওয়া ব্যক্তিদের গোপন স্থানে আটকে রাখার বিষয়টি গণমাধ্যমে ‘আয়নাঘর’ হিসেবে পরিচিতি পায়।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৭/০৮/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.