ঢাকাঃ ইয়াশরা ফাতেমা ও উমাইজা মাহদিন। ওদের বাবা আতিকুল্লাহ খান সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহের চিফ অফিসার। গত মঙ্গলবার সন্ধ্যায় দুঃসংবাদটি শোনার পর থেকে গত চারদিন ধরে ঘুম নেই এ দুই বোনের। তাদের আরেকটি ছোট বোন আছে। নাম খাদিজা আরবিয়া। তবে সে ছোট হওয়ায় দুঃসংবাদের বিষয়টি বুুঝে না। …
বিস্তারিত পড়ুনMonthly Archives: March 2024
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন দুই বাংলাদেশি
ঢাকাঃ প্রয়াত প্রিন্সেস অফ ওয়েলস ডায়ানার স্মরণে এ বছরের দ্য লিগ্যাসি অ্যাওয়ার্ড পেয়েছেন বিশ্বজুড়ে ২০ জন ব্যতিক্রমী তরুণ-তরুণী। ডায়ানা অ্যাওয়ার্ডের ২৫তম বার্ষিকীতে পুরষ্কারপ্রাপ্তদের মধ্যে আছেন ২ জন বাংলাদেশি। তারা হলেন- নাফিরা নাঈম আহমদ ও শামীম আহমেদ মৃধা। মূলত প্রশংসনীয় সামাজিক কর্ম বা মানবিক কাজের জন্য এ পুরষ্কার দেওয়া হয়। দ্য …
বিস্তারিত পড়ুনজাবি: শিক্ষার্থী কল্যাণ ফি বাতিল চান শিক্ষার্থীরা
ঢাকাঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ভর্তি ফি থেকে শিক্ষার্থী কল্যাণ ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে ৪৯ ব্যাচের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী …
বিস্তারিত পড়ুনদুর্ঘটনার কবলে প্রশ্ন বহনকারী বাস, আহত ৩ শিক্ষক
চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন বহনকারী বাস দুর্ঘটনার কবলে পড়েছে। এতে তিনজন শিক্ষক আহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে সিরাজগঞ্জের তাড়াশে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুব বলেন, আমরা সিরাজগঞ্জে দুর্ঘটনার শিকার হই। আমি চালকের …
বিস্তারিত পড়ুনখিলগাঁওয়ে গলায় ফাঁস দিয়ে প্রাণ দিলেন কলেজ শিক্ষার্থী
ঢাকাঃ রাজধানীর খিলগাঁওয়ে নবীনগর তিতাস রোডে সজীব কুমার বৌদ্ধ (২২) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী। শুক্রবার (১৫ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানকার …
বিস্তারিত পড়ুনরাবির ভর্তি পরীক্ষায় কম নম্বর দেওয়ার অভিযোগ
রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে গত ১৩ মার্চ বিকেলে। তবে প্রকাশিত ফলাফলে কম নম্বর দেওয়ার অভিযোগ তুলেছেন এই ইউনিটের ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা চলছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই ফল অপ্রত্যাশিত উল্লেখ করে পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন। …
বিস্তারিত পড়ুনশজিমেক মসজিদে ইফতার স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ
বগুড়াঃ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের কেন্দ্রীয় মসজিদে ইফতার কার্যক্রম স্থগিত করেছে কর্তৃপক্ষ৷ মঙ্গলবার দুপুরে সাদা কাগজে স্বাক্ষর ছাড়াই মসজিদের দেয়ালে দুটি স্থগিতাদেশ সাঁটিয়ে দেওয়া হয়। মসজিদে সাঁটিয়ে দেওয়া স্থগিতাদেশে লেখা আছে, সরকারি বিধিনিষেধ থাকায় অদ্য ১৪ মার্চ থেকে শজিমেক ও হাসপাতাল ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে ইফতার কার্যক্রম স্থগিত …
বিস্তারিত পড়ুনগরুর মাংসসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে প্রজ্ঞাপন
ঢাকাঃ দেশি পেঁয়াজ, ছোলা, ব্রয়লার মুরগি, গরুর মাংসসহ ২৯ নিত্যপণ্যের দাম বেঁধে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শুক্রবার কৃষি বিপনন অধিদফতর এ প্রজ্ঞপন জারি করে। এই দাম অনুযায়ী পণ্য বিক্রি নিশ্চিত করতে কাজ করবে সরকারের বিভিন্ন সংস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি বিপণন আইন ২০১৮ এর ৪ (ঝ) ধারার ক্ষমতা বলে …
বিস্তারিত পড়ুনশিক্ষক নিবন্ধন পরীক্ষায় মনিপুর স্কুল কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্কুল-২ ও স্কুল পর্যায়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিকালে অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ের পরীক্ষা। দেশের আটটি বিভাগের ২৪টি জেলা শহরে দুই শিফটের এই পরীক্ষায় সাড়ে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী আবেদন করেন এই নিবন্ধন পরীক্ষায়। তবে কত চাকরিপ্রার্থী পরীক্ষায় অংশ …
বিস্তারিত পড়ুনবাধ্যতামূলক সর্বজনীন পেনশনে যাবেন নতুন চাকরিজীবীরা, পাবেন না বিদ্যমান পেনশন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যারা নতুন যোগ দেবেন তাদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে। তারা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন সুবিধা পাবেন না। তাদের জন্য সর্বজনীন পেনশন ব্যবস্থার অধীনে ‘প্রত্যয়’ নামক একটি নতুন স্কিম চালু করা হচ্ছে। …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল