Daily Archives: March 20, 2024

আদ দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় পঞ্চম শ্রেণির ছাত্রী মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বসুন্ধরা রিভারভিউ আদ দ্বীন হাসপাতালে মঙ্গলবার দুপুরে এপেনডিসাইটিস রোগের চিকিৎসা করাতে এসে ভুল চিকিৎসায় পঞ্চম শ্রেণির ছাত্রী তাছিয়া জাহান তনায়া (১০) মারা গেছে। সে সোনারগাঁও উদয়ন আদর্শ বিদ্যানিকেতন স্কুলের ছাত্রী। হাসিমুখে অপারেশন রুমে হেঁটে ঢোকার কিছুক্ষণ পর লাশ হয়ে বের হয় সে। তার মৃত্যুর …

বিস্তারিত পড়ুন

এনটিআরসিএ চেয়ারম্যানের পা ধরে কাঁদলেন নিবন্ধনধারীরা

নিজস্ব প্রতিবেদক।। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পেতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ১-১৫তম (অনূর্ধ্ব ৩৫) নিবন্ধন সনদধারী ফোরাম। এ সময় তাদের সঙ্গে এনটিআরসিএ চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম কথা বলতে আসেন। তাকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মানববন্ধনকারীদের অনেকে এনটিআরসিএ চেয়ারম্যানের পা ধরে কাঁদেন। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১২টা থেকে এনটিআরসিএ কার্যালয়ের …

বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাল যৌ*ন নিপীড়নের শিকার জবির মীম

নিজস্ব প্রতিবেদক।। যৌন নিপীড়ন ও বুলিংয়ের শিকার হওয়া শিক্ষার্থী কাজী ফারজানা মিম জগন্নাথ বিশ্ববিদ্যালয় আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের শরণাপন্ন হয়েছেন। মঙ্গলবার (১৯ মার্চ) নিজের জীবনকে পুনরুদ্ধার করার জন্য আকুল আর্জি জানিয়ে তিনি রাষ্ট্রপতি বরাবর লিখিত আবেদন করেন। রাষ্ট্রপতি বরাবর আবেদনে মিম লিখেন- মহামান্য, আমি আপনার সুনামধন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, সামাজিক বিজ্ঞান …

বিস্তারিত পড়ুন

শিবগঞ্জের ২৪১ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা ফেব্রুয়ারির বেতন পাননি

নিজস্ব প্রতিবেদক।। সার্ভার জটিলতায় আটকে আছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ২৪০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা। চলতি মাসের ১৯ দিন পার হলেও এখনো বেতন পাননি তারা। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষকরা। তবে কতৃপক্ষের দাবি সার্ভার এর সমস্যার কারনে এ অবস্থার সৃষ্টি হয়েছে। লছমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার। তিনি বলেন, ‘আমাদের …

বিস্তারিত পড়ুন

অর্থ হাতিয়ে নিয়ে চলে নির্যাতন চাকরির নামে মোটিভেশনাল ক্লাস

নিজস্ব প্রতিবেদক।। প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে লোভনীয় চাকরির বিজ্ঞাপন। পরে বিজ্ঞাপনের খপ্পরে পড়ে যোগাযোগ করলেই মোটা অঙ্কের বেতনের লোভ দিয়ে চাকচিক্য অফিসে নিয়ে ফ্রি-ক্লাস করে দেওয়া হয় মগজ ধোলাই। কৌশলে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। এর পর চলে শারীরিক ও মানুষিক নির্যাতন। বাধ্য হয়ে টাকার মায়া ত্যাগ করে অনেকেই পালিয়ে …

বিস্তারিত পড়ুন

নড়াইলের শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন রুনু সাহা

নিজস্ব প্রতিবেদক।। জানুয়ারি মাসে জন্ম মৃত্যু নিবন্ধন এ নড়াইলের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা। এ ছাড়াও তিনি খুলনা বিভাগের তৃতীয় স্থান অর্জন করেছেন। সোমবার (১৮ ই মার্চ) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে তাকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক …

বিস্তারিত পড়ুন

মাদ্রাসা রক্ষায় রাস্তায় শিক্ষক-শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক।। সাভারের আমিনবাজারে একটি মাদ্রাসা রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ মানুষ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ মার্চ) আমিনবাজার-বড়দেশী সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় মনববন্ধনে অংশগ্রহণকারীরা রাজু আহমেদ শ্যামল নামে স্থানীয় একব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ তুলে বিষয়টির সমাধান চান। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মাদ্রাসা …

বিস্তারিত পড়ুন

৮ টাকার ইনজেকশন লেবেল পাল্টে হয়ে যায় ৬০০ টাকা

নিজস্ব প্রতিবেদক।। সন্তান জন্মের সময় ব্যথা উপশমের জন্য ব্যবহার করা হয় ‘জি-পেথিডিন’ ইনজেকশন। সংবেদনশীল এ ওষুধ অপারেশন সময় চিকিৎসকরা সতর্কতার সঙ্গে ব্যবহার করেন। অথচ এমন গুরুত্বপূর্ণ ইনজেকশনই দীর্ঘ সাত-আট বছর ধরে নকল করে বাজারজাত করে আসছিল একটি চক্র। প্রচলিত ‘জি-ডায়াজিপাম’ ঘুমের ইনজেকশনকে ঘরোয়াভাবে রূপান্তর করে চেতনানাশক ‘জি-পেথিডিন’ ইনজেকশন হিসেবে চালানো …

বিস্তারিত পড়ুন

বিএসএমএমইউ’র দোকান-ক্যান্টিনের টাকা হরিলুট

নিজস্ব প্রতিবেদক।। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও রোগীর এটেনডেন্টদের কথা বিবেচনায় রেখে ১২টি দোকান ও ক্যান্টিনের ব্যবস্থা রাখা হয়। এর মধ্যে চালু রয়েছে ১১টি ক্যান্টিন। তথ্য বলছে, বিএসএমএমইউ’র চারটি দোকান-ক্যান্টিনের ভাড়া ব্যাংকে জমা হলেও সাতটির ভাড়া জমা হচ্ছে না। অভিযোগ রয়েছে, যেসব দোকান-ক্যান্টিনের ভাড়া ব্যাংকে জমা …

বিস্তারিত পড়ুন

তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ যাচ্ছে পিএসসির অধীনে

নিজস্ব প্রতিবেদক।। সরকারি কর্মচারী নিয়োগের পদ্ধতি পরিবর্তনে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের (১৩ থেকে ২০ গ্রেড) নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে। সরকারি কর্মচারী নিয়োগের পদ্ধতি পরিবর্তনে বড় সিদ্ধান্ত …

বিস্তারিত পড়ুন