এইমাত্র পাওয়া

তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ যাচ্ছে পিএসসির অধীনে

নিজস্ব প্রতিবেদক।।

সরকারি কর্মচারী নিয়োগের পদ্ধতি পরিবর্তনে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের (১৩ থেকে ২০ গ্রেড) নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

সরকারি কর্মচারী নিয়োগের পদ্ধতি পরিবর্তনে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের (১৩ থেকে ২০ গ্রেড) নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি এ সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে।

১৩তম থেকে ২০তম এই আটটি গ্রেডের কর্মচারীরা আগে তৃতীয় ও চতুর্থ শ্রেণির হিসেবে পরিচিত। সরকারি চাকরিতে এ দুই শ্রেণির কর্মচারীর সংখ্যা সবচেয়ে বেশি। জনপ্রশাসন মন্ত্রণালরে ‘স্ট্যাটিসটিকস অব সিভিল অফিসার্স এন্ড স্টাফস’-এর সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে সরকারি পদ আছে ১৯ লাখ ১৫১টি। এর মধ্যে ১৩তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য অনুমোদিত পদ ১৩ লাখ ৫৩ হাজার ৫০৯টি। যা মোট সরকারি কর্মচারীর ৭১ শতাংশ। প্রথম গ্রেড থেকে নবম গ্রেডের কর্মচারীরা প্রথম শ্রেণির এবং এর পর ১২তম গ্রেড পর্যন্ত কর্মচারীরা দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে পরিচিত।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। দুর্নীতি, দীর্ঘসূত্রিতার অভিযোগ থেকে মুক্তি এবং সরকারি নিয়োগে গতি আনতে পিএসসিকে যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। তবে জেলা ও উপজেলা পর্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ স্থানীয় প্রশাসনের হাতে রাখার পক্ষে মত দিয়েছে এ সংক্রান্ত কমিটি।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় আছে। এ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত হয়েছে। কিন্তু বিষয়টি বাস্তবায়নে একটু সময় লাগবে।’ তিনি বলেন, ‘সরকারি চাকরিতে একই গ্রেডে বিভিন্ন ধরনের পদ আছে সেগুলোর জন্য আলাদা পরীক্ষা নিতে হয়। অন্যদিকে পিএসসিকে আরও শক্তিশালী করতে হবে। তাই সব মিলিয়ে আমরা একটা প্রক্রিয়ার মধ্যে আছি।’

শিক্ষাবার্তা ডট কম/জামান/২০/০৩/২০২৪


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.