নিজস্ব প্রতিবেদক।।
জানুয়ারি মাসে জন্ম মৃত্যু নিবন্ধন এ নড়াইলের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা। এ ছাড়াও তিনি খুলনা বিভাগের তৃতীয় স্থান অর্জন করেছেন।
সোমবার (১৮ ই মার্চ) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে তাকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন,স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, জেলা সিভিল সার্জন সাজেদা বেগম পলিন।
উল্লেখ, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনু সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন এবং ডিনস পদক প্রাপ্ত হন। তিনি ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে এইচ এস সি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগে ভর্তি হন।
জানা যায়, ২০২৩ সালের ১২ মার্চ কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন রুনু সাহা।
কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনু সাহা বলেন, কালিয়ায় যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সব কর্মকাণ্ডে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে। এছাড়াও জাতীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষের ঐকান্তিক সহযোগিতায় প্রতিটি কাজ করা সহজ হয়েছে। এ জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
শিক্ষাবার্তা ডট কম/জামান/২০/০৩/২০২৪
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
