সিলেটঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২৪-এর নির্বাচনে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ (গশিপ) মনোনীত প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। আর কোনো প্রতিদ্বন্দ্বী দল অংশগ্রহণ না করায় বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জীতেন্দ্র নাথ অধীকারী সিকৃবি গশিপ মনোনীত প্যানেলের ১১ জন প্রার্থীকে …
বিস্তারিত পড়ুনMonthly Archives: January 2024
বিয়ের খরচ বাঁচিয়ে ৪ শতাধিক কলেজ শিক্ষার্থীকে বই উপহার দিলেন নবদম্পতি
বাগেরহাটঃ বিয়ের বৌভাত অনুষ্ঠান জাঁক-জমকপূর্ণ না করে সেই অর্থ বাঁচিয়ে চার শতাধিক কলেজ শিক্ষার্থীর মাঝে বই উপহার দিয়েছেন মাধব-সাথী দম্পতি। বাগেরহাটের চিতলমারীর কালিদাস বড়াল ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থী মাধব ব্রহ্ম ও সাথী ঢালী কয়েক দিন আগে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের দিনেই ওই দম্পতি সিদ্ধান্ত নেন তাদের বিবাহ অনুষ্ঠানকে …
বিস্তারিত পড়ুননতুন কারিকুলাম বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী
চট্টগ্রাম: শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, নতুন শিক্ষা কারিকুলামের সমালোচনা হলেও এর বাস্তবায়ন ছাড়া কোনো বিকল্প নেই। শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘কিছু সমালোচনা হবে। সমালোচনার পরও আমাদেরকে যে সিদ্ধান্তগুলো শিক্ষাবিদ, বিশেষজ্ঞদের সঙ্গে …
বিস্তারিত পড়ুনকমতে পারে রাতের তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে আরও বেশি ঠাণ্ডা অনুভূত হতে পারে। আজ (শুক্রবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে …
বিস্তারিত পড়ুনশিক্ষকরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা
নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতার স্বপ্ন বাস্তবায়নে রাত দিন কাজ করে যাচ্ছেন। জাতীর পিতা স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য স্থির করেছেন। শিক্ষকরা হচ্ছেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সম্মুখ যোদ্ধা। শুক্রবার …
বিস্তারিত পড়ুনচা বাগানে মানসম্মত শিক্ষা পাচ্ছে না শিশুরা
হবিগঞ্জঃ জেলার মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগানে মানসম্মত প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। এসব চা বাগানে মালিক পক্ষ পরিচালিত নামেমাত্র প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বিদ্যালয় বলতে মাটির দেয়ালে ছোট একটি টিনের ঘর। এসব বিদ্যালয়ে পড়াশোনার তেমন সুযোগ-সুবিধা ও পরিবেশ নেই। নানা প্রতিকূলতায় পঞ্চম শ্রেণিতে ওঠার আগেই অনেক দরিদ্র শিশুর পড়াশোনা …
বিস্তারিত পড়ুনরাবিতে ভর্তিযুদ্ধে সাড়ে ৩ লাখ শিক্ষার্থী
রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ সেশনের স্নাতক প্রথম বর্ষের প্রাথমিক আবেদন শেষ হয়েছে। গত ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত মোট আবেদন পড়েছে ৩ লাখ ৫৬ হাজার। গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে তথ্যটি নিশ্চিত করেছেন। অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে …
বিস্তারিত পড়ুনযেই হোক অনিয়ম করলেই ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
নারায়ণগঞ্জঃ স্বাস্থ্যমন্ত্রী ডা. সামান্ত লাল সেন বলেছেন, যেকোনো অনিয়মের বিরুদ্ধে এবং সে যেই হোক না কেন তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে সোনারগাঁয়ের বারদী এলাকায় শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারী আশ্রমে আশীর্বাদপুষ্ট হতে এসে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব হাসপাতালের …
বিস্তারিত পড়ুনহার না মানা উল্লাস এখন বিসিএস ক্যাডার
শরীয়তপুরঃ প্রতিবন্ধী হয়ে জন্ম নিলেও দমে যাননি উল্লাস পাল। সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে ৪৩তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। ৪০ ও ৪১তম বিসিএসে মৌখিক পরীক্ষা দিয়েছিলেন তিনি। তবে ৪১তম বিসিএসে পাস করলেও নন-ক্যাডার আসে তার। সেই সময়ের মনের কষ্ট এখন আর নেই উল্লাসের। শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হওয়ায় …
বিস্তারিত পড়ুনপুলিশে ৩,৬০০ কনস্টেবল নিয়োগ, এবারও প্রার্থী নির্বাচন ৭ ধাপে
শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকা: বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, দেশের ৬৪ জেলা থেকে এবার ৩ হাজার ৬০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৩ হাজার ৬০ জন পুরুষ ও ৫৪০ জন নারী নিয়োগ পাবেন। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগামী …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল