Daily Archives: January 28, 2024

বেতন বন্ধ ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ শিক্ষকদের

কুষ্টিয়াঃ পর্যাপ্ত বরাদ্দ না থাকার কারণে বন্ধ রয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মকর্তাদের। ব্যয় সংকোচন নীতি ও ধার দেওয়া বন্ধের কারণে কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধ করতে পারছেন না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ সমস্যার স্থায়ী সমাধান ও বেতন-ভাতা চালুর দাবিতে মানববন্ধন করেছে স্কুলটির শিক্ষক-শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন …

বিস্তারিত পড়ুন

বুটেক্সে ভর্তিতে আবেদন শুরু, পরীক্ষা ৮ মার্চ

ঢাকাঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে লেভেল-১–এ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন অনুষদের বিভাগসমূহে চার বছর মেয়াদী কোর্সের আবেদন রবিবার (২৮ জানুয়ারি) শুরু হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে …

বিস্তারিত পড়ুন

হিজড়াদের পুঁজি করে ‘ট্রান্সজেন্ডার’ মত চালুর চেষ্টা চলছে

ঢাকাঃ ‘হিজড়া সম্প্রদায়কে পুঁজি করে বাংলাদেশে ‘ট্রান্সজেন্ডার’ মতবাদ চালুর চেষ্টা চলছে। ধর্মীয় সংস্কৃতি ও প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে এ বিরুদ্ধে প্রতিবাদ চলবে। ’রবিবার (২৮ জানুয়ারি) ট্রান্সজেন্ডার মতবাদকে শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষক ও শিক্ষার্থী এ মন্তব্য করেন। ট্রান্সজেন্ডার কনসেপ্টের বিরুদ্ধে কথা বলায় ডক্টর …

বিস্তারিত পড়ুন

আন্দোলনের মুখে শিক্ষক সরোয়ারকে ক্লাসে ফেরাচ্ছে প্রশাসন

ঢাকাঃ ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার হোসেনকে ক্লাসে ফেরানোর দাবি মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৯ জানুয়ারি) থেকে তিনি ক্লাসে ফিরবেন বলে আন্দোলনত শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে প্রশাসন। এর আগে রোববার (২৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে ক্লাস বর্জন করে ক্যাম্পাসের অভ্যন্তরে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার …

বিস্তারিত পড়ুন

পরীক্ষামূলক বই পড়ছে শিক্ষার্থীরা, অক্টোবরে উপযোগিতা যাচাই

ঢাকাঃ  চলতি শিক্ষাবর্ষে সাত শ্রেণির শিক্ষার্থীরা পড়ছে নতুন শিক্ষাক্রমের বই। এসব বইয়ের নানান ভুল-অসঙ্গতি নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। অনেকে দাবি তুলেছেন বইয়ের বিভিন্ন পাঠ্য সংশোধনের। অনেকে আবার বইয়ের ত্রুটি-বিচ্যুতি নিয়ে ই-মেইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) বার্তা পাঠাচ্ছেন। একের পর এক ই-মেইল বার্তায় রীতিমতো চাপে এনসিটিবি। পাঠ্যপুস্তক বোর্ড বলছে, …

বিস্তারিত পড়ুন

পাঁচ মাসে কোরআনের হাফেজ ৮ বছরের ইয়াছিন

লক্ষ্মীপুরঃ দ্রুত সময়ের মধ্যে কোরআন মুখস্থ করে হাফেজ হওয়ার কৃতিত্ব গড়েছেন লক্ষ্মীপুরের দুই শিশু। আট বছর বয়সী ইয়াছিন মাত্র ৫ মাসে আর ১০ বছর বয়সী ইশতিয়াক ১০ মাসে হাফেজে কোরআন হওয়ার গৌরব অর্জন করেন। তারা দুজনই স্থানীয় ফালাহিয়া হিফজ মাদ্রাসার ছাত্র। দুই ছাত্রের এমন কৃতিত্বে মহাখুশি অভিভাবক-এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা। দেশবাসীর …

বিস্তারিত পড়ুন

স্বাস্থ্য খাতে আস্থা ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করব: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকাঃ স্বাস্থ্য খাতে আস্থাহীনতা রয়েছে, তাই মানুষ ভারত-সিঙ্গাপুরে চিকিৎসা নিতে যাচ্ছে। গ্রামের মানুষ ঢাকায় আসছে। এই খাতে আস্থা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। রবিবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অবৈধ ক্লিনিক ও হাসপাতালের কার্যক্রম …

বিস্তারিত পড়ুন

নারীদের স্পর্শ করি না, ওরা আমার বোন ও খালা: আসিফ মাহতাব

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে নিয়ে চলছে তোলপাড়। সামাজিক মাধ্যম কিংবা বাস্তব মাধ্যম-দুই মাধ্যমেই এখন আলোচিত টপিক এই শিক্ষক। সম্প্রতি সপ্তম শ্রেণির পাঠ্যপুস্তকে ট্রান্সজেন্ডার নিয়ে করা একটি অধ্যায়ের তীব্র সমালোচনা করেন এই শিক্ষক। এই বিষয়টির সঙ্গে আসিফ মাহতাবের বেশকিছু পুরনো ছবি ভাইরাল হয়ে পড়ে। ওইসব ছবিতে দেখা …

বিস্তারিত পড়ুন

নজরুল বিশ্ববিদ্যালয়: মানববিদ্যা গবেষণাপত্রের মোড়ক উন্মোচন

এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ  “শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক গবেষণাপত্র হিসেবে কলা অনুষদের মানববিদ্যা গবেষণাপত্র অত্যন্ত মানসম্পন্ন। কলা অনুষদের এই যাত্রা অব্যাহত থাকুক। অষ্টম সংখ্যা নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশিত হওয়ায় উপাচার্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিল্প-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক কলা অনুষদের মানববিদ্যা গবেষণাপত্রের অষ্টম সংখ্যার মোড়ক উন্মোচনকালে …

বিস্তারিত পড়ুন

বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার

ঢাকাঃ বাংলা একাডেমি পুরস্কার ফেরত দিয়েছেন কথাসাহিত্যিক জাকির তালুকদার। রবিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়ে বাংলা একাডেমি বরাবর এক লাখ টাকা অর্থমূল্য ফেরতের ব্যাংক চেকের ছবি পোস্ট করেন। একই পোস্টে তার চিঠির সূচনা অংশটিও দেওয়া হয়েছে। বাংলা একাডেমি পুরস্কার ফেরত বিষয়ে জাকির তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘আমি বাংলা একাডেমি …

বিস্তারিত পড়ুন