এইমাত্র পাওয়া

Daily Archives: December 3, 2023

বোমা হামলার ভেতরও জ্ঞানের প্রদীপ জ্বালাচ্ছেন ফিলিস্তিনের এই শিক্ষক

ঢাকাঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান আগ্রাসনের ফলে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। এমনকি স্কুল ও হাসপাতালের মতো সরকারি প্রতিষ্ঠানগুলোও তাদের লক্ষ্যবস্তু থেকে নিরাপদ নয়। কিন্তু এই পরিস্থিতিতেও জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন সাহসী একজন ফিলিস্তিনি যুবক। তিনি এমন ভয়ানক পরিবেশের মধ্যেও সেখানকার শিশুদের পড়ানোর পাশাপাশি দেশপ্রেমেরও শিক্ষা দিচ্ছেন। ওই যুবকের …

বিস্তারিত পড়ুন

ভূমিকম্পে বিদ্যালয়ের ভবনে ফাটল, আতংকে শিক্ষক শিক্ষার্থীরা

চাঁদপুরঃ ভূমিকম্পে  জেলার কচুয়ার মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের ত্রিতলা বিশিষ্ট একাডেমিক ভবনে ফাটল দেখা দিয়েছে। ভবনের নিচতলায় দক্ষিন ওয়ালের ৮টি ও উত্তর ওয়ালের ৪টি পিলারে ফাটল হয়েছে। পিলার ও দেয়ালে ফাটল দেখা দেয়ায় পুরো ত্রিতল ভবনটিই খুবই ঝঁুকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিন উল্যাহ জানান, শনিবার সকালে আকস্মিক ভূমিকম্পে ওই …

বিস্তারিত পড়ুন

২৩ প্রতিষ্ঠানে ৬১ শতাংশ শিক্ষকের পদ শূন্য প্রায়

ঢাকাঃ মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রয়োজন দক্ষ কর্মী। সে চাহিদা বিবেচনায় ল্যাবরেটরি টেকনিশিয়ান জোগান দিতে সরকার দেশের বিভিন্ন জেলায় চালু করে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)। এসব শিক্ষালয়ে করানো হয় ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স। তবে দেশে বর্তমানে ২৩টি সরকারি আইএইচটি থাকলেও নেই প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক, কর্মকর্তা ও ল্যাব সরঞ্জাম। শিক্ষক ও …

বিস্তারিত পড়ুন

জবির কলা অনুষদের ডিন ড. হোসনে আরা বেগম

ঢাকাঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. হোসনে আরা বেগম। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক। রবিবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ২২(৫) ধারা মোতাবেক সিন্ডিকেট অনুমোদন সাপেক্ষে বাংলা বিভাগের …

বিস্তারিত পড়ুন

বিনামূল্যে স্কুল চালিয়ে ১০ কোটি টাকা পুরস্কার পেলেন শিক্ষক

ঢাকাঃ মাত্র ১৩ বছর বয়সে নিজের বাড়ির উঠোনে একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন পাকিস্তানের রিফাত আরিফ। উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে লেখাপড়া করানো। কিন্তু হাতে ছিল না টাকা, ছিল না স্কুল চালানোর মতো ভবন কিংবা শিক্ষক। শুধু সম্বল ছিল মনোবল। সেই মনোবলকে সম্বল করেই রিফাত এখন সারা পৃথিবীর শিক্ষকদের আইকনে পরিণত …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার হলেন ড. হারুন-অর-রশিদ

ঢাকাঃ  জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রবর্তন করা হয়েছে। এ পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। শনিবার (২ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫২তম সিন্ডিকেট সভায় তাকে বঙ্গবন্ধু চেয়ার পদে মনোনয়ন দেওয়া হয়। রোববার (৩ ডিসেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. …

বিস্তারিত পড়ুন

পাঠ্যবই বিক্রির চেষ্টা, মাদরাসা সুপারের এমপিও বন্ধে নোটিশ

ঢাকাঃ পাঠ্যবই বিক্রির অপচেষ্টার দায়ে কক্সবাজারের পালাকাটা গুলজার বেগম দাখিল মাদরাসার সুপার আনিছ মোহাম্মদ আব্দুল্লাহকে এমপিও বন্ধের নোটিশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। রবিবার (৩ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপ-পরিচালক মো. জাকির হোসাইনের সই করা চিঠি থেকে এ তথ্য …

বিস্তারিত পড়ুন

ফেসবুকে ছড়ানো ভিডিও নতুন শিক্ষাক্রমের অংশ নয়: শিক্ষামন্ত্রী

ঢাকাঃ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক প্রশিক্ষণের যেসব ভিডিও ছড়ানো হচ্ছে, তা নতুন শিক্ষাক্রমের অংশ নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ফেসবুকে শিক্ষকদের আগের বিভিন্ন সময়ের প্রশিক্ষণের ভিডিও ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব বিষয় আমাদের শিক্ষাক্রমের অংশ নয়, আমাদের ক্লাসেরও অংশ নয়। দীপু মনি বলেন, অতীতে …

বিস্তারিত পড়ুন

তথ্য গোপন করে হলেন শিক্ষক, পার পেয়েছেন পদোন্নতিতেও

চট্টগ্রামঃ  তথ্য গোপন করে শিক্ষক হওয়া এবং পদোন্নতি বোর্ডের সদস্যদের অসন্তুোষ সত্ত্বেও সিন্ডিকেটের সিদ্ধান্তে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সুলতানা সুকন্যা বাশার। শিক্ষক আবেদনে রেজাল্টের সন এবং মেরিট পজিশনে তথ্য গোপন করেন তিনি। এ নিয়ে শিক্ষক মহলে শুরু হয়েছে …

বিস্তারিত পড়ুন

স্কুল শিক্ষক সুমনের ‘মেধা বিকাশ’ বনাম অনৈতিক কাণ্ড

মাদারীপুরঃ জেলার শিবচরে কোচিং সেন্টারে প্রাইভেট পড়ানোর সময় সুমন শিকদার নামে এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। সুমন বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা শিক্ষক সুমন শিকদারের বিরুদ্ধে ২৮ নভেম্বর শিবচর থানায় মামলা করেছেন। এরপর থেকে শিক্ষক সুমন শিকদার পলাতক রয়েছেন। …

বিস্তারিত পড়ুন