ঢাকাঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর চলমান আগ্রাসনের ফলে সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। এমনকি স্কুল ও হাসপাতালের মতো সরকারি প্রতিষ্ঠানগুলোও তাদের লক্ষ্যবস্তু থেকে নিরাপদ নয়।
কিন্তু এই পরিস্থিতিতেও জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রেখেছেন সাহসী একজন ফিলিস্তিনি যুবক। তিনি এমন ভয়ানক পরিবেশের মধ্যেও সেখানকার শিশুদের পড়ানোর পাশাপাশি দেশপ্রেমেরও শিক্ষা দিচ্ছেন।
ওই যুবকের নাম তারিক আল-আনাবি। তিনি একজন ইংরেজি শিক্ষক। গাজার একটি স্কুল চত্বরে সেখানে আশ্রয় নেয়া শিশুদের সাহসিকতার সাথে শিক্ষাদান করছেন তিনি। স্কুলটি আগে থেকেই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়।
গাজা উপত্যকার বাসিন্দারা যখন মৃত্যুভয়ে জীবন অতিবাহিত করছেন, তখন স্কুলমাস্টার তারিক আল-আনাবির এরূপ জ্ঞানের প্রদীপ জ্বালানোর বিষয়টি নজর কেড়েছে অনেকের। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসিত হচ্ছেন তিনি।
অনলাইনে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, ফিলিস্তিনের ফুলের মতো নিষ্পাপ শিশুরা গুদামঘর থেকে চেয়ার এনে তারিক আল-আনাবির চারপাশে বসে বসে ইংরেজি শিখছে। অথচ তাদের মতোই হাজারো শিশু গত কয়েক দিনে ইসরাইলি সৈন্যদের হামলায় শহীদ হয়েছে।
২৫ বছর বয়সী স্কুলমাস্টার তারিক আল-আনাবি তার শিশু শিক্ষার্থীদের ইংরেজিতে ‘আই লাভ প্যালেস্টাইন’র মতো দেশত্ববোধক বাক্য শেখাচ্ছেন- ভিডিওতে এটিও দেখা যায়।
গত ৭ অক্টোরব গাজায় ইসরাইল হামলা চালানোর পর থেকেই তারিক ও তার শিশু শিক্ষার্থীসহ অনেক ফিলিস্তিনির জীবন ওলটপালট হয়ে গেছে। যুদ্ধের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের পুরো ব্যবস্থাই বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তারিকের এই প্রচেষ্টা উষর মরুতে যেন এক ফোঁটা বরফ পানি। সূত্র : আল-আরাবিয়া
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৩/১২/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
