এইমাত্র পাওয়া

Daily Archives: November 9, 2023

আজ থেকে ৬ দিন বন্ধ থাকবে কারিগরি অধিদপ্তরের ই-নথি কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল প্রতিষ্ঠানকে ই-নথি থেকে ডি-নথিতে মাইগ্রেশনের কাজ চলমান রয়েছে। আজ ৯ নভেম্বর থেকে শুরু করে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত নথি মাইগ্রেশনের এ প্রক্রিয়া চলমান থাকবে। এ সময়কালে ই-নথি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর। বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কারিগরি …

বিস্তারিত পড়ুন

রবিবার থেকে ৪৮ ঘণ্টার হরতালে যাচ্ছে বিএনপি

ঢাকাঃ সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে বিএনপিসহ সমমনা বিরোধীদের ডাকা তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধ শেষ হচ্ছে শুক্রবার সকাল ৬ টায়। এবারের অবরোধ কর্মসূচিতে খুব একটা সক্রিয় হতে পারেনি বিরোধী দলগুলো। তাই কর্মসূচির ধরনে এবার পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপিসহ সমমনা বিরোধী দল ও …

বিস্তারিত পড়ুন

তিন স্কুল-কলেজ বন্ধ রেখে সাংসদের শোডাউন!

চট্টগ্রামঃ জেলার বাঁশখালী উপজেলায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ রেখে শোডাউন করেছেন স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। মোটরসাইকেল শোভাযাত্রার প্রস্তুতিকালে তিন প্রতিষ্ঠানের মাঠে জড়ো হন স্থানীয় সংসদ সদস্যের অনুসারীরা। প্রতিষ্ঠান তিনটি হলো সরকারি আলাওল ডিগ্রি কলেজ, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ তিনটি প্রতিষ্ঠানের অবস্থান পাশাপাশি। …

বিস্তারিত পড়ুন

প্রশিক্ষণার্থী শিক্ষকদের হাতে লাঞ্ছিত বিভাগীয় শিক্ষা কর্মকর্তা

চুয়াডাঙ্গাঃ জেলায় প্রশিক্ষণার্থী শিক্ষকদের হাতে লাঞ্ছিত হয়েছেন খুলনার বিভাগীয় এক শিক্ষা কর্মকর্তা। বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা শহরের ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। লাঞ্ছিত শিক্ষা কর্মকর্তা ইমরান আলী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের সহকারী পরিচালক (মাধ্যমিক)। তিনি প্রশিক্ষণার্থী শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করলে শিক্ষকরা তাকে ধাক্কা দিয়ে …

বিস্তারিত পড়ুন

ফেল করা শিক্ষার্থীদের ফরম পূরণ না করায় প্রধান শিক্ষককে লাঞ্ছিত

শরিয়তপুরঃ ফেল করা শিক্ষার্থীদের ফরম ফিলাপ না করায় ভেদরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষককে ক্লাশে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ভেদরগঞ্জ উপজেলা ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতির বিরুদ্ধে। প্রধান শিক্ষক বলছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগ সভাপতি বলছেন- শিক্ষার্থীদের ফরম ফিলাপ করার বিষয়ে প্রধান শিক্ষকের সঙ্গে আমার কথা …

বিস্তারিত পড়ুন

২১ শিক্ষককে শোকজ করলো অধ্যক্ষ

যশোরঃ যশোর মেডিক্যাল কলেজের (যমেক) কার্যক্রমে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এই উদ্যোগের প্রথমে ফাঁকিবাজি বন্ধের চেষ্টা শুরু হয়েছে। তারই অংশ হিসেবে ২১ জন শিক্ষকসহ ২৩ জনকে শোকজ করেন অধ্যক্ষ। অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ আবু হাসনাত মো: আহসান হাবিব। ৭ নভেম্বর জারিকৃত …

বিস্তারিত পড়ুন

প্রধান শিক্ষক হতে একাধিক ৩য় শ্রেণী বিষয়ে হাইকোর্টের রুল

ঢাকাঃ শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো এমপিও নীতিমালা, ২০২১ এর পরিশিষ্ট ‘ঘ’ এর ক্রমিক নং ৮, ৯ এবং ১০ এর ৩ নম্বর কলামের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। ওই কলামে বলা হয়েছে, যাদের শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণী/সমমান তারা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং …

বিস্তারিত পড়ুন

১৮তম শিক্ষক নিবন্ধনের আবেদন শুরু

শিক্ষাবার্তা ক্যারিয়ার ডেস্ক, ঢাকাঃ ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে আবেদন আজবৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল নয়টা থেকে শুরু হয়েছে। আগামী ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আর ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন ফরম পূরণ করা প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত ফি জমা …

বিস্তারিত পড়ুন

অবরোধে বিপন্ন শিক্ষক-শিক্ষার্থী

সঙ্গীতা ইমামঃ বাংলাদেশের একজন সচেতন নাগরিক, একজন শিক্ষক হিসেবে আমি বড্ড বিপন্ন বোধ করছি। মাধ্যমিক পর্যায়ের একজন শিক্ষক হয়ে বছরের প্রথম থেকে শুনেছি নির্বাচনের বছর হওয়ায় সিলেবাস ও পরীক্ষা তাড়াতাড়ি শেষ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয়, মাউশি বারবার সতর্ক করে চিঠি দিয়েছে ৩০ অক্টোবরের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। ৩০ নভেম্বরের …

বিস্তারিত পড়ুন

স্কুল ফাঁকি দিয়ে রাজনীতিতে ব্যস্ত প্রধান শিক্ষক

লক্ষ্মীপুরঃ জেলার কমলনগরে স্কুল ফাঁকি দিয়ে রাজনীতির মাঠে ব্যস্ত সময় পার করতে দেখা যাচ্ছে কেএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিয়াউল হক জিয়াকে। স্কুল চলাকালে স্কুলে না গিয়ে বিভিন্ন রাজনৈতিক মিটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। ফলে ব্যাহত হচ্ছে বিদ্যালয়টির নিয়মিত পাঠদান কার্যক্রম। সর্বশেষ বুধবার সকালেও উপজেলা হল রুমে স্থানীয় সরকার, …

বিস্তারিত পড়ুন