এইমাত্র পাওয়া

Daily Archives: October 28, 2023

রোববার ব্যাংকের নিয়োগ পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত হলো

নিউজ ডেস্ক।। সারাদেশে আগামীকাল সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল। এ কারণে রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে পরিচালিত সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক। তিনি বলেন, অনিবার্য কারণে …

বিস্তারিত পড়ুন

সহিংসতা পর্যালোচনা করে ভিসা নিষেধাজ্ঞার সিদ্ধান্ত

নিউজ ডেস্ক।। ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে তার নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে সবপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। শ‌নিবার (২৮ অক্টোবর) এক বিবৃতিতে এ নিন্দা জ‌ানায় ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ২৮ অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। …

বিস্তারিত পড়ুন

এবার হরতালের ডাক জামায়াতের

নিউজ ডেস্ক।। বিএনপির পর এবার রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে এ ঘোষণা দেন। তিনি জানান, নেতাকর্মীদের গ্রেপ্তারে প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে …

বিস্তারিত পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের সব পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক।। অনিবার্যকারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের (২৯ অক্টোবর) সব ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনিবার্যকারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এসব পরীক্ষার পরিবর্তিত …

বিস্তারিত পড়ুন

অবরুদ্ধ প্রধান শিক্ষক

বগুড়াঃ জেলার শিবগঞ্জে স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র অন্যত্র সরানোর সময় স্থানীয় বাসিন্দারা প্রধান শিক্ষককে অবরুদ্ধ করেছেন। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার মোকামতলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এসময় উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, মোকামতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম গতকাল শুক্রবার বিকেলে অফিস কক্ষ খুলে স্কুলের …

বিস্তারিত পড়ুন

ছাত্রীকে পিটিয়ে আহত করলেন প্রধান শিক্ষক, হাসপাতালে ভর্তি

কক্সবাজারঃ জেলার টেকনাফের সাবরাংয়ে আলীর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে স্টিলের স্কেল দিয়ে এলোপাতাড়ি মারপিটের অভিযোগ উঠেছে একই স্কুলের শিক্ষক ছৈয়দ আহমদ এর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক ছৈয়দ আহমদ ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলে জানা গেছে। আহত ছাত্রী আয়েশা সুলতানা ওই স্কুলের ৫ম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী। সেই টেকনাফ উপজেলা …

বিস্তারিত পড়ুন

আইসিটি প্রশিক্ষণ পাচ্ছেন ৪৩ জেলার শিক্ষকরা!

নিজস্ব প্রতিবেদক, বগুড়াঃ জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) বগুড়ায় শনিবার সকালে প্রতিষ্ঠানের মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক ৩০ দিন মেয়াদি শিক্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। ৩০ দিন মেয়াদী এই আবাসিক প্রশিক্ষণে ৪৩ জেলার স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষকরা। নেকটার বগুড়ার পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে …

বিস্তারিত পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন রবিবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তন অনুষ্ঠান আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবর্তনে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ …

বিস্তারিত পড়ুন

ঢাকায় রাজনৈতিক সহিংসতা: যুক্তরাষ্ট্রের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের রাজপথের প্রধান বিরোধীদল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দিনব্যাপী সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ। এ ঘটনায় প্রাণহাণির ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে নিন্দা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সাথে সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করবে বলে জানানো হয়েছে। শনিবার রাত ৯ টায় দূতাবাসের ভেরিফাইড …

বিস্তারিত পড়ুন

সব ধরনের ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিএনপির ডাকা হরতালের কারণে রোববার (২৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে পরিচালিত সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই কমিটি রাষ্ট্রীয় মালিকানার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সাচিবিক দায়িত্ব পালন করে। রবিবার (২৯ অক্টোবর) হরতালের কারণে এইসব পরীক্ষা স্থগিত করা হয়। …

বিস্তারিত পড়ুন