ঢাকায় রাজনৈতিক সহিংসতা: যুক্তরাষ্ট্রের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ দেশের রাজপথের প্রধান বিরোধীদল বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দিনব্যাপী সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ। এ ঘটনায় প্রাণহাণির ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে নিন্দা জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। একই সাথে সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করবে বলে জানানো হয়েছে।

শনিবার রাত ৯ টায় দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে এ নিন্দা জানানো হয়।

বাংলাদেশ সময় শনিবার (২৮ অক্টোবর) রাত সোয়া ৮টায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের (সাবেক টুইটার) এক পোস্টে এ আহ্বান জানানো হয়।

পোস্টে বলা হয়, ২৮শে অক্টোবর ঢাকায় যে রাজনৈতিক সহিংসতা সংঘটিত হয়েছে যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। একজন পুলিশ কর্মকর্তা, একজন রাজনৈতিক কর্মীহত্যা এবং একটি হাসপাতাল পোড়ানোর ঘটনা অগ্রহণযোগ্য। সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সহিংসতাও তেমনই। আমরা সব পক্ষকে শান্তি ও সংযমের আহ্বান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য আমরা সমস্ত সহিংস ঘটনার পর্যালোচনা করব।

অন্যদিকে, ব্যাপক সংঘর্ষের পর রোববার (২৯ অক্টোবর) সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি ও জামায়তে ইসলামী।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.