Daily Archives: October 22, 2023

রৌমারী: গোপনে নিয়োগ, বাতিলের দাবিতে বিদ্যালয়ে তালা

কুড়িগ্রামঃ জেলার রৌমারী উপজেলায় গোপনে নিয়োগ বাতিলের দাবিতে বিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। পরে প্রধান শিক্ষক আব্দুল গনি ও ম্যানেজিং কমিটির সভাপতি চাঁন মিয়ার অপসারণের দাবিতে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ শেষে প্রধান শিক্ষক আব্দুল গনির কুশপুত্তলিকা দাহ করেন। রবিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার …

বিস্তারিত পড়ুন

শিক্ষাব্যবস্থার নতুন কারিকুলাম কতটা বাস্তবায়নযোগ্য?

মাছুম বিল্লাহঃ আমাদের প্রাথমিকের কারিকুলাম যোগ্যতাভিত্তিক হলেও মাধ্যমিকের কারিকুলাম ২০১২ সাল থেকে শিখনফলভিত্তিক। শিখনফলভিত্তিক কারিকুলামে শিক্ষার্থীর নিজস্ব সৃজনশীলতা আর কল্পনার জগতের বিস্তৃতির বিষয়টি থাকে উপেক্ষিত, তথ্য স্মরণে রাখার বিষয়টিই মুখ্য। ২০২৩ সালের জানুয়ারি থেকে চালু হওয়া নতুন কারিকুলামে অভিজ্ঞতাভিত্তিক শিখন-শেখানোর মাধ্যমে যোগ্যতাভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা করা হয়েছে। এটি প্রথম শ্রেণি, ষষ্ঠ …

বিস্তারিত পড়ুন

চালুর আগেই অচল সাড়ে ৫ কোটি টাকার বায়োমেট্রিক হাজিরা মেশিন

কুড়িগ্রামঃ শিক্ষক ও কর্মচারীদের হাজিরা নিশ্চিত করতে বরিশালের উজিরপুরে ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেনা হয়েছে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা মেশিন। চার বছর পার হলেও হাজিরা মেশিনগুলোয় কোনো সফটওয়ার ইনস্টল করা হয়নি। ফলে দীর্ঘদিন অলস পড়ে থাকায় ইতোমধ্যে সব মেশিন নষ্ট হয়ে গেছে। কোনোটির শুধু আলো জ্বলে কিন্তু আঙ্গুলের ছাপ নেয় না। …

বিস্তারিত পড়ুন

ফেনীতে মসলা গুঁড়ার গন্ধে ব্যাহত শিক্ষা কার্যক্রম

ফেনীঃ কোমলমতি শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য নিরাপদ জায়গা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। তবে অস্বাস্থ্যকর পরিবেশে অধ্যয়ন করে স্বাস্থ্য ঝুঁকিতে দিন পার করছে ফেনী পৌর এলাকার তাকিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের আশপাশের বিভিন্ন মসলা প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত ক্রাশিং মেশিন এবং মসলা গুঁড়ার গন্ধে নাজেহাল শিক্ষার্থী ও …

বিস্তারিত পড়ুন

জানুয়ারির ১ তারিখে ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি, বয়সে থাকছে ছাড়

ঢাকাঃ ৪৬তম নতুন একটি বিসিএসের বিজ্ঞপ্তি আগামী বছরের জানুয়ারির প্রথম দিনেই প্রকাশ করতে নানা কার্যক্রম চালাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি চাইছে, বছরের প্রথম দিন যেমন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, তেমনি বছর শেষ হতে হতে ওই বিসিএসের কার্যক্রম শেষ হবে। এ লক্ষ্য নিয়েই এগোচ্ছে পিএসসি। জানতে চাইলে পিএসসির একাধিক সদস্য …

বিস্তারিত পড়ুন

এক যুগে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার শিক্ষক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ গত এক যুগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। রবিবার (২২ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। চট্টগ্রাম-১১ আসনের এম …

বিস্তারিত পড়ুন

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় সংসদে শোক

ঢাকাঃ ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু ও হতাহতদের জন্য শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। আজ রবিবার (২২ অক্টোবর) বিকেলে চলতি সংসদের শেষ বা ২৫তম অধিবেশনের শুরুতেই স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। এ অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৪টায় সংসদের বৈঠক শুরু হয়। …

বিস্তারিত পড়ুন

স্কুলে অনুপস্থিত থাকা ১০৯ শিক্ষক-কর্মচারীকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ অননুমোদিতভাবে স্কুলে অনুপস্থিত থাকা সারাদেশের মাধ্যমিক পর্যায়ের ১০৯ জন শিক্ষক-কর্মচারীকে শোকজ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদেরকে সুপষ্ট কারণ উল্লেখ করাসহ শোকজের জবাব দিতে বলা হয়েছে। রবিবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শোকজ করা শিক্ষকদের তালিকা …

বিস্তারিত পড়ুন

নিম্নচাপের সর্বশেষ আপডেট জানালো আবহাওয়া অফিস

ঢাকাঃ বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরা হলো। এই প্রতিবেদনটি রবিবার সকাল ৯টা থেকে সোমবার (২৩ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত প্রযোজ্য। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট …

বিস্তারিত পড়ুন

জাতির অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা

চাঁদপুরঃ  পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, জাতির উন্নয়ন ও অগ্রগতির পূর্বশর্ত হলো শিক্ষা। শিক্ষার মাধ্যমে তৈরি হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক। শনিবার (২১ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামবাদে মন্ত্রীর নিজ বাড়িতে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় কর্মরত অধ্যাপকদের সঙ্গে …

বিস্তারিত পড়ুন