এইমাত্র পাওয়া

Daily Archives: October 9, 2023

ভাণ্ডারিয়ায় ১৬৩ প্রাথমিকে ১৩৪টি পদ শূন্য

পিরোজপুরঃ জেলার ভাণ্ডারিয়া উপজেলায় উপজেলা শিক্ষা কর্মকর্তা, সহকারী শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকসহ জনবল সংকট দেখা দিয়েছে। এতে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। উপজেলার ১৬৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২৬টিতে প্রধান শিক্ষক রয়েছেন। ৩৭ প্রধান শিক্ষকের পদ শূন্য। এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব …

বিস্তারিত পড়ুন

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের পিয়ন গ্রেপ্তার

নাটোর: জেলার নলডাঙ্গায় প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন মো. আবু সাদাদকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৫)। রবিবার (৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‌্যাব। এর আগে ভোরে উপজেলার নলডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি …

বিস্তারিত পড়ুন

তিন কর্মচারী নিয়োগে ২৫ লাখ টাকা ঘুষ, ফেঁসে যাচ্ছেন প্রধান শিক্ষক

যশোরঃ জেলার মনিরামপুরের এক বিদ্যালয়ে তিন কর্মচারী নিয়োগে সাড়ে ২৫ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এর মধ্যে তিনি ১৫ লাখ টাকা নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করে গত বছর বিদ্যালয়ের প্যাডে পরিচালনা কমিটিকে লিখিত দেন। এখন এক বছরেও সেই টাকার কোনো হিসাব দিচ্ছেন না। এ ঘটনায় …

বিস্তারিত পড়ুন

সিনেট নির্বাচন নিয়ে সরগরম জাবির শিক্ষক রাজনীতি

ঢাকাঃ দীর্ঘ ৮ বছর পর আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি সক্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশ উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আর্দশের শিক্ষক পরিষদ’ নামে …

বিস্তারিত পড়ুন

আর্থিক অনিয়মে ৮৫ হাজার টাকা জরিমানা গুনলেন প্রধান শিক্ষক নীহার রঞ্জন

সুনামগঞ্জঃ জেলার শাল্লায় বিগত কয়েকবছরে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক হিসাব ঠিকমতো না দিতে পারায় ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার দায়ে ৮৫ হাজার টাকা জরিমানা গুনলেন বহুল আলোচিত শ্যামসুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীহার রঞ্জন চৌধুরী। গত ৩ অক্টোবর ধার্য্য করা জরিমানার ৮৫ হাজার টাকা বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিবেন বলে প্রতিশ্রুতি …

বিস্তারিত পড়ুন

গ্রেপ্তার ৫: কেউ শিক্ষক, কেউ হোমিও চিকিৎসক

ঢাকাঃ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নায়েবে আমির ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। জঙ্গি সদস্যদের মধ্যে কেউ শিক্ষকতা পেশায় আছেন, আবার কেউ হোমিও চিকিৎসক। রোববার …

বিস্তারিত পড়ুন

চট্টগ্রামে এখনও ৭৪০২ শিক্ষার্থী কলেজ পায়নি

চট্টগ্রামঃ একাদশ শ্রেণিতে তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় ২৬ সেপ্টেম্বর। ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে গত ৫ অক্টোবর। গতকাল রবিবার শুরু হয়েছে ক্লাস। তবে চট্টগ্রামে এখনও ৭ হাজার ৪০২ শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়নি। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা উৎকণ্ঠা প্রকাশ করেছেন। গত ২৮ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার …

বিস্তারিত পড়ুন

স্কুল-কলেজ ফাঁকি দিয়ে আড্ডা, ৪৯ শিক্ষার্থীকে মুচলেকায় মুক্তি

নাটোরঃ স্কুল-কলেজ ফাঁকি দিয়ে নাটোরের রাজবাড়ীতে ঘোরাঘুরি করায় ৪৯ জন শিক্ষার্থীকে আটক করে ডিবি পুলিশ। পরে মুচলেকার মাধ্যমে সবাইকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ডিবির (ওসি) আব্দুল‌ মতিন। রবিবার (৮ অক্টোবর) দুপুর ২টায় শহরের বঙ্গজলে অবস্থিত নাটোর রাজবাড়ীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, …

বিস্তারিত পড়ুন

উচ্চশিক্ষা নিয়ে ১৩তম গ্রেডে বেতন প্রাথমিক শিক্ষকদের জন্য বৈষম্য

শাহানূর শাহিনঃ শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয়ে থাকে তবে শিক্ষকেরা হলেন শিক্ষার মেরুদন্ড। প্রাথমিক শিক্ষা হল বুনিয়াদী শিক্ষা। প্রাথমিক শিক্ষার লক্ষ্য “শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক, মানবিক, নান্দনিক, আধ্যাত্মিক ও আবেগিক বিকাশ সাধন এবং তাদের দেশাত্মবোধে, বিজ্ঞান মনস্কতায়, সৃজনশীলতায় ও উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা। মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল এর আটটি …

বিস্তারিত পড়ুন

নিয়োগ দিতে না পেরে ঘুষের টাকা ফেরত দিলেন শিক্ষা কর্মকর্তা!

হবিগঞ্জঃ নিয়োগ দিতে ব্যর্থ হওয়ায় ঘুষের টাকা ফেরত দিয়েছেন জেলার মাধবপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন। এ নিয়ে উপজেলা জুড়ে আলোচনা সমালোচনা চলছে। খোঁজ নিয়ে জানা যায়, গত বছর ২৯ ডিসেম্বর উপজেলার জগদীশপুর যোগেশ চন্দ্র হাইস্কুল এণ্ড কলেজে কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী, নৈশ প্রহরী ও আয়া নিয়োগের জন্য …

বিস্তারিত পড়ুন