Daily Archives: April 29, 2023

ইউজিসিতে তথ্য পাঠায়নি ২৮ বিশ্ববিদ্যালয়

ঢাকাঃ দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়-ব্যায়ের হিসাব-নিকাশসহ সার্বিক তথ্য প্রতিবেদন আকারে প্রকাশ করে তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। ২০২২ সালের প্রতিবেদন তৈরির জন্য বিশ্ববিদ্যালয়গুলোর কাছে তথ্য চেয়েছে সংস্থাটি। তবে নির্ধারিত সময়ের মধ্যে ২৮টি সরকারি বিশ্ববিদ্যালয় তথ্য পাঠায়নি। তথ্য না পাঠানো বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত সময়ের মধ্যে আয়-ব্যায়ের হিসাব ইউজিসিতে পাঠাতে বলা হয়েছে। …

বিস্তারিত পড়ুন

সহপা‌ঠীর বাড়িতে বিয়ের দাবিতে অনশনে ল’ কলেজ ছাত্রী

টাঙ্গাইলঃ টাঙ্গাইল ল’ কলেজের আইন বিভাগের এক ছাত্রী প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসেছেন। আইনের এ ছাত্রীর প্রেমি‌ক সাইফুল ইসলাম বাবুর (২৩) বাড়িতে গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) সকাল থেকে এ কর্মসূচি শুরু করেন তিনি। ঘটনা‌টি ঘটেছে জেলারসদর উপজেলার করটিয়া ইউনিয়নের কলেজপাড়া এলাকায়। জানা যায়, পড়াশুনার সুবাদে সহপা‌ঠী সাইফুল ইসলা‌ম বাবুর …

বিস্তারিত পড়ুন

মনের আনন্দে পরীক্ষার হলে যাও, আত্মবিশ্বাস রাখো

লে. কর্নেল মো. আবু সাঈদ, পিএইচডি, এইসিঃ প্রিয় এসএসসি পরীক্ষার্থী, আমার ভালোবাসা ও শুভেচ্ছা নিও। তোমাদের পরীক্ষা আসন্ন। তাই তোমাদের জন্য আমি কিছু দিক-নির্দেশনা দিচ্ছি যা তোমাদের কাজে আসবে। এসময় পড়ালেখা ছাড়া অন্য কোনোদিকে মন দেয়া যাবে না। অপ্রয়োজনে মোবাইল, টেলিভিশন, ভিডিও গেমস এবং ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যম …

বিস্তারিত পড়ুন

৮ বিভাগেই ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে

ঢাকাঃ সারা দেশেই আজ ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানানো হয়েছে আজকের পূর্বাভাসে। আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় …

বিস্তারিত পড়ুন

কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, আসন বিন্যাস সম্পন্ন

ঢাকাঃ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামীকাল রবিবার (৩০ এপ্রিল)। এবার মোট পরীক্ষার্থী ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। দেশের সব কেন্দ্রে এর মধ্যেই পৌঁছে গেছে পরীক্ষার সরঞ্জাম। আর শিক্ষা বোর্ড বলছে, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ের দুই মাস পর শুরু হচ্ছে চলতি বছরের …

বিস্তারিত পড়ুন

স্টাম্প দিয়ে পিটিয়ে শিক্ষা কর্মকর্তাকে আহত করলেন যুবক!

হবিগঞ্জঃ জেলার মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্যকে (৪৫) এক যুবক অতর্কিতে হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের গেইটের সামনে এ ঘটনা ঘটে। শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র চন্দ্র আচার্য্য জানান, অফিস শেষ করে হবিগঞ্জে বাসার উদ্দেশ্যে তিনি বের হন। উপজেলা পরিষদ গেট সংলগ্ন …

বিস্তারিত পড়ুন

শাসন করায় অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

পাবনাঃ জেলার সাঁথিয়ায় শাহিদা (২৬) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। শনিবার সকালে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহিদা উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের বন্দিরামচর গ্রামের মৃত হোসেন বিশ্বাসের মেয়ে এবং সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। স্থানীয় …

বিস্তারিত পড়ুন

পোরশায় নকল মুক্ত এসএসসি পরীক্ষার লক্ষ্যে সভা

ইসমাইল হোসেন, পোরশা (নওগাঁ) প্রতিবেদকঃ জেলার পোরশায় অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এর তিনটি কেন্দ্রে নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে নিতপুর স্কুল এন্ড কলেজে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আগামীকাল রবিবার সারাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি/ দাখিল সমমান পরীক্ষা। এরই ধারাবাহিকতায় পোরশা উপজেলায় তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। …

বিস্তারিত পড়ুন

বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

শরিয়তপুরঃ জেলার নড়িয়া উপজেলায় নিজ বাড়ির বিদ্যুৎ সংযোগের তারে প্লাস্টিকের কভার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আবু সালাম (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার নশাসন ইউনিয়নের চৌকিদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আবু সালাম চৌকিদার কান্দি গ্রামের আবু হাসেম বেপারীর ছেলে। তিনি স্থানীয় ডগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজের …

বিস্তারিত পড়ুন

সরকারি সব দপ্তরে বসছে দুদকের অভিযোগ বাক্স

খুলনাঃ সেবা খাতে হয়রানি, অনিয়ম ও দুর্নীতি বন্ধে একযোগে অভিযান শুরু করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা সমন্বিত জেলা কার্যালয়। এরই অংশ হিসেবে চলতি সপ্তাহ থেকে ইউনিয়ন ভূমি অফিস, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, সাব-রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট, বিআরটিএ, এজি অফিস হিসেবে পরিচিত হিসাব ভবনসহ সেবা খাতের সরকারি সব দপ্তরে স্থাপন …

বিস্তারিত পড়ুন