এইমাত্র পাওয়া

শাসন করায় অভিমানে কলেজছাত্রীর আত্মহত্যা

পাবনাঃ জেলার সাঁথিয়ায় শাহিদা (২৬) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। শনিবার সকালে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

শাহিদা উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের বন্দিরামচর গ্রামের মৃত হোসেন বিশ্বাসের মেয়ে এবং সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল চলাফেরা নিয়ে ভাই হেলাল উদ্দিন শাহিদাকে শাসন বারণ করেন। এ সময় ভাইয়ের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাইয়ের ওপর অভিমান করে অন্যান্য দিনের মতো শাহিদা তার শয়ন কক্ষে ঘুমাতে যান। এরপর থেকে আর কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় শাহিদার মরদেহ ঝুলতে দেখেন।

গৌরীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর শুনে আমি ঘটনাস্থলে এসেছি।

সাঁথিয়া থানার ওসি (তদন্ত) কমল কুমার দেবনাথ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.