এইমাত্র পাওয়া

বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

শরিয়তপুরঃ জেলার নড়িয়া উপজেলায় নিজ বাড়ির বিদ্যুৎ সংযোগের তারে প্লাস্টিকের কভার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আবু সালাম (২১) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার নশাসন ইউনিয়নের চৌকিদার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আবু সালাম চৌকিদার কান্দি গ্রামের আবু হাসেম বেপারীর ছেলে। তিনি স্থানীয় ডগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সালামদের বাড়ির পার্শ্ববর্তী আম গাছের কারণে ঝড় তুফান হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবারও ঝড়ের কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সালাম গাছে উঠে বিদ্যুতের তারে প্লাস্টিকের কভার লাগাতে যায়। কিন্তু বিদ্যুৎ লাইন চলমান থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়িয়ার পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে বিদ্যুৎ সমিতি অবগত নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) আবিদ হাসান জানান, আবু সালামের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হওয়ার আগেই তাকে দাফন করা হয়েছে। এ ঘটনায় কারও প্রতি তার পরিবারের কোনো অভিযোগ নেই।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৪/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.