তুরস্ক সরকার বাংলাদেশি শিক্ষার্থীদের ১০০ স্কলারশিপ দেয়ার ঘোষণা দিয়েছে। গতকাল আংকারায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগুর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের বৈঠকে এ ব্যাপারে আশ্বাস পাওয়া গেছে। সরকারি সফরে তুরস্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এবং তার স্ত্রীর সম্মানে গতকাল তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তাঁর বাসভবনে নৈশভোজের আয়োজন …
বিস্তারিত পড়ুনMonthly Archives: December 2021
সব মাদরাসায় বিজয় দিবস উদযাপনের নির্দেশ
নিজস্ব প্রতিনিধি।। দেশের প্রতিটি সরকারি ও বেসরকারি মাদরাসা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব ফুয়ারা খাতুনের সই করা আদেশে এই নির্দেশ দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই নির্দেশ জারির করার …
বিস্তারিত পড়ুনবাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ, লাগবে না আবেদন ফি
নিজস্ব প্রতিনিধি।। বাংলাদেশ ব্যাংক লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিসার (এক্স ক্যাডার-গ্রন্থাগার) পদে নিয়োগ দিবে ব্যাংকটি। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে অফিসার পদে ৪ জন লোক নেওয়া হবে। এক্ষত্রে পদের সংখ্যা কম বা বেশি হওয়ার সুযোগ রয়েছে। বেতন যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর …
বিস্তারিত পড়ুন৫ শর্তে শিক্ষার্থীদের ‘হাফ পাস’র প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিনিধি।। দেশের সব মহানগরে (মেট্রো এলাকায়) চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিস) শিক্ষার্থীদের ‘হাফ পাস’ নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের প্রেক্ষিতে রোববার সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৩৪ (২) এ প্রদত্ত ক্ষমতাবলে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে মোট …
বিস্তারিত পড়ুনসরকারি স্কুলে ভর্তি: প্রতি আসনের বিপরীতে ১৪ আবেদন
নিজস্ব প্রতিনিধি।। স্কুল ভর্তি আবেদন শেষ হয়েছে রোববার রাত ১২টায়। সারা দেশের সাড়ে ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮০ হাজারের বেশি আসন রয়েছে। এসব আসনে ভর্তিতে ৫ লাখ ৬৮ হাজার ৮৬৬টি আবেদন এসেছে। এতে প্রতি আসনে ভর্তির জন্য ১৪ জনের কিছুটা বেশি আবেদন জমা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা …
বিস্তারিত পড়ুনশহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিধি।। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে তাদের পক্ষ থেকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়। এদিকে দিবসটি উপলক্ষে নেওয়া হয়েছে জাতীয় কর্মসূচি। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উপলক্ষে পৃথক …
বিস্তারিত পড়ুনবাংলাদেশ মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা
নিজস্ব প্রতিনিধি।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষ দিনগুলোতে পাকিস্তানি হানাদারবাহিনী, স্বাধীনতাবিরোধী অপশক্তি ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধাশূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করে। আমি শহীদ বুদ্ধিজীবীসহ সব শহীদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তাদের আত্মার মাগফেরাত ও শান্তি …
বিস্তারিত পড়ুনশহীদ বুদ্ধিজীবী দিবস আজ
নিজস্ব প্রতিনিধি।। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ (১৪ ডিসেম্বর)। বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। বাঙালি জাতির ইতিহাসে বেদনাবিধুর দিন। সারাদেশের মানুষ আজ বেদনাসিক্ত অশ্রু-শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করবে। এ হত্যাকাণ্ড ছিল পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বর্বর ঘটনা। পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পৈশাচিক হত্যাযজ্ঞের পর ঢাকার মিরপুর, রায়েবাজারসহ বিভিন্ন স্থানে …
বিস্তারিত পড়ুনসরকারি স্কুলে ভর্তি: আসনপ্রতি লড়ছে ১৩ শিক্ষার্থী
অনলাইনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়সীমা গত রবিবার রাত ১২টায় শেষ হয়েছে। সারাদেশের ৪০৫টি সরকারি স্কুলে ১০ লাখ ২৬ হাজার ৭৪৬টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ঢাকা মহানগরীতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৪৪ টি। সারা দেশে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসন রয়েছে ৮০ হাজার ১৭টি। ফলে আসনপ্রতি …
বিস্তারিত পড়ুনবাউবি’র এইচএসসি পরীক্ষা শুরু শুক্রবার
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন এইচএসসি পরীক্ষা-২০২১ আগামী শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে ৩২৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে মোট এক লাখ ৩৬ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৮১ হাজার ৮৯৬ এবং নারী পরীক্ষার্থী ৫৫ …
বিস্তারিত পড়ুন
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল