নিজস্ব প্রতিনিধি।।
বাংলাদেশ ব্যাংক লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিসার (এক্স ক্যাডার-গ্রন্থাগার) পদে নিয়োগ দিবে ব্যাংকটি।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে অফিসার পদে ৪ জন লোক নেওয়া হবে। এক্ষত্রে পদের সংখ্যা কম বা বেশি হওয়ার সুযোগ রয়েছে।
বেতন যোগ্যতা: প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদী ইনফরমেশন অ্যান্ড লাইব্রেরী ম্যানেজমেন্টে বিষয়ে স্নাতক বা গ্রন্থগার ও তথ্য বিজ্ঞান বিষযে ৩ বছর মেয়াদি স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তদূর্ধ্ব পর্যায়ে পরীক্ষায় নূন্যতম ১টিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোন পর্যায়েই ৩ বিভাগ গ্রহনযোগ্য নয়।
বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কোটায় আবেদন করলে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ৩০ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ সুবিধা: বেতন স্কেল ১৬০০০-৩৮৬৪০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
