উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীন এইচএসসি পরীক্ষা-২০২১ আগামী শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে। সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে ৩২৬টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলে মোট এক লাখ ৩৬ হাজার ৯৬২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৮১ হাজার ৮৯৬ এবং নারী পরীক্ষার্থী ৫৫ হাজার ৬৬।
সপ্তাহের শুক্র ও শনিবার— এই দুইদিন সকাল ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ জানুয়ারি পরীক্ষা শেষ হবে।
এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত মাস্টার অব ডিজঅ্যাবিলিটি ম্যানেজমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোগামের ২১২ টার্ম প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার (২০২১ ব্যাচের) পরীক্ষা ১৭ ডিসেম্বর শুরু হবে। সপ্তাহের শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। ১ জানুয়ারি পরীক্ষা শেষ হবে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. মেজবাহ উদ্দিন তুহিন এসব তথ্য জানান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
