নিজস্ব প্রতিনিধি।।
স্কুল ভর্তি আবেদন শেষ হয়েছে রোববার রাত ১২টায়। সারা দেশের সাড়ে ৪০৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৮০ হাজারের বেশি আসন রয়েছে। এসব আসনে ভর্তিতে ৫ লাখ ৬৮ হাজার ৮৬৬টি আবেদন এসেছে। এতে প্রতি আসনে ভর্তির জন্য ১৪ জনের কিছুটা বেশি আবেদন জমা হয়েছে।
সোমবার (১৩ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে এ তথ্য জানা গেছে।
মাউশি থেকে জানা গেছে, ২০২২ সালের প্রথম থেকে নবম শ্রেণিতে সরকারি স্কুলে ভর্তির জন্য গত ২৫ নভেম্বর থেকে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। রোববার রাত ১২টার আগে অনলাইন আবেদন কার্যক্রম শেষ হয়েছে। সারা দেশে ৪০৫টি সরকারি স্কুলে ৮০ হাজার ১৭টি আসনে ভর্তির জন্য অনলাইন আবেদন শেষ হয়েছে।
এতে ১০ লাখ ২৬ হাজার ৭৪৬টি পছন্দক্রম হিসেবে আবেদন জমা হয়েছে। এসব পছন্দক্রমের ক্ষেত্রে ৫ লাখ ৬৮ হাজার ৮৬৬ জন প্রার্থী আবেদন করেছেন। সেই হিসেবে একটি আসনের জন্য ১৪ জনের বেশি শিক্ষার্থীকে অপেক্ষায় থাকতে হবে।
সরকারি স্কুলের ভর্তি লটারি আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজন করা হবে। এতে শিক্ষামন্ত্রী উপস্থিত থেকে স্কুল ভর্তির লটারি কার্যক্রমের উদ্বোধন করবেন। সেদিন রাতের মধ্যে ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তার সঙ্গে ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দের যে স্কুলে ভর্তির জন্য মনোনীত হবে, সেটি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
আর বেসরকারি স্কুলের আবেদন আগামী ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। বেসরকারি স্কুলের ভর্তি লটারি ১৯ ডিসেম্বর রাজধানীর নায়েম ভবনে আয়োজন করা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
